ছোটকাকুর রহস্যময় অভিযান এবার ‘কঙ্গ থেকে বঙ্গ’

ঈদে টেলিভিশন দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছে জনপ্রিয় শিশু-কিশোর চরিত্র ছোটকাকু। খ্যাতিমান শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের সৃষ্ট এই চরিত্রকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘কঙ্গ থেকে বঙ্গ’। ঈদের দিন থেকে শুরু করে ঈদের অষ্টম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। নাটকের গল্পে দেখা যাবে, গাজীপুরের নুহাশ পল্লীর পাশেই গড়ে ওঠা আধুনিক রিসোর্ট ‘দখিন দুয়ার’-এ অবসর সময় কাটাতে যান ছোটকাকুর স্রষ্টা ফরিদুর রেজা সাগর, দেশসেরা গোয়েন্দা চরিত্রে আফজাল হোসেন এবং আলোচিত চরিত্র শরিফ সিঙ্গাপুরী। শান্ত-নিরিবিলি পরিবেশে কয়েকদিন থাকার পরিকল্পনাও করেন তারা। কিন্তু সবকিছু বদলে যায় প্রথম রাতেই। রিসোর্টে ঘটে যায় একের পর এক অদ্ভুত ও ভয়ংকর ঘটনা। সেই রহস্যের জট খুলতে শুরু হয় ছোটকাকুর নতুন অভিযান। সেই গল্প দর্শকদের নিয়ে যাবে রোমাঞ্চ আর কৌতূহলে ভরা এক আমেজের ভেতর। ধারাবাহিকটি নির্মাণ করেছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। এতে অভিনয় করেছেন ঈশিকা সাকিন, তুষার খান, মোবাশ্বেরা ইরা, সরূপা বিথী, ফাহমিদা সালেহীন, সাদ্দাম হোসেন, জ্যাকসহ আরও অনেকে। ছোটকাকু চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন ন

ছোটকাকুর রহস্যময় অভিযান এবার ‘কঙ্গ থেকে বঙ্গ’

ঈদে টেলিভিশন দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছে জনপ্রিয় শিশু-কিশোর চরিত্র ছোটকাকু। খ্যাতিমান শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের সৃষ্ট এই চরিত্রকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘কঙ্গ থেকে বঙ্গ’। ঈদের দিন থেকে শুরু করে ঈদের অষ্টম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে নাটকটি।

নাটকের গল্পে দেখা যাবে, গাজীপুরের নুহাশ পল্লীর পাশেই গড়ে ওঠা আধুনিক রিসোর্ট ‘দখিন দুয়ার’-এ অবসর সময় কাটাতে যান ছোটকাকুর স্রষ্টা ফরিদুর রেজা সাগর, দেশসেরা গোয়েন্দা চরিত্রে আফজাল হোসেন এবং আলোচিত চরিত্র শরিফ সিঙ্গাপুরী। শান্ত-নিরিবিলি পরিবেশে কয়েকদিন থাকার পরিকল্পনাও করেন তারা।

কিন্তু সবকিছু বদলে যায় প্রথম রাতেই। রিসোর্টে ঘটে যায় একের পর এক অদ্ভুত ও ভয়ংকর ঘটনা। সেই রহস্যের জট খুলতে শুরু হয় ছোটকাকুর নতুন অভিযান। সেই গল্প দর্শকদের নিয়ে যাবে রোমাঞ্চ আর কৌতূহলে ভরা এক আমেজের ভেতর।

ধারাবাহিকটি নির্মাণ করেছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। এতে অভিনয় করেছেন ঈশিকা সাকিন, তুষার খান, মোবাশ্বেরা ইরা, সরূপা বিথী, ফাহমিদা সালেহীন, সাদ্দাম হোসেন, জ্যাকসহ আরও অনেকে। ছোটকাকু চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন নিজেই।

রোমাঞ্চ, রহস্য আর অ্যাডভেঞ্চারে ভরা এই ধারাবাহিকটি ঈদের ছুটিতে দর্শকদের জন্য হতে পারে বিশেষ বিনোদন।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow