'ছোট ছেলে' নাটক দিয়ে যাত্রা শুরু করছে 'সান ড্রামা'

একটি ভালো গল্প কেবল বিনোদন দেয় না, সময়, সমাজ ও সংস্কৃতিরও প্রতিনিধিত্ব করে। সেই বিশ্বাসকে সামনে রেখে বাংলা নাটক ও সংস্কৃতিকে বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান সান মাল্টিমিডিয়া। আগামীকাল ৬ আগস্ট (বৃহস্পতিবার) উদ্বোধন হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব প্ল্যাটফর্ম ‘সান ড্রামা’। আর প্রথম প্রযোজনা হিসেবেই দর্শকদের সামনে আসছে পারিবারিক গল্পনির্ভর নাটক ‘ছোট ছেলে’। নাটকটিতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা আরশ খান এবং গুণী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তাদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাহেদ শরীফ খান, ঝুনা চৌধুরীসহ আরও একঝাঁক অভিনয়শিল্পীকে। পারিবারিক সম্পর্ক, আবেগ, দায়িত্ববোধ ও প্রজন্মের টানাপোড়েনকে উপজীব্য করে নির্মিত নাটকটির রচয়িতা মেজবা উদ্দিন সুমন। নির্মাণ করেছেন আনিসুর রহমান রাজিব। নাটকটি নিয়ে আরশ খান বলেন, 'ছোট ছেলে নাটকটি খুবই আবেগঘন একটি পারিবারিক গল্প। এখানে এমন কিছু মুহূর্ত আছে, যেগুলোর সঙ্গে অনেক দর্শক নিজেদের জীবনের মিল খুঁজে পাবেন। চরিত্রটি আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। আমি বিশ্বাস করি

'ছোট ছেলে' নাটক দিয়ে যাত্রা শুরু করছে 'সান ড্রামা'

একটি ভালো গল্প কেবল বিনোদন দেয় না, সময়, সমাজ ও সংস্কৃতিরও প্রতিনিধিত্ব করে। সেই বিশ্বাসকে সামনে রেখে বাংলা নাটক ও সংস্কৃতিকে বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান সান মাল্টিমিডিয়া। আগামীকাল ৬ আগস্ট (বৃহস্পতিবার) উদ্বোধন হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব প্ল্যাটফর্ম ‘সান ড্রামা’। আর প্রথম প্রযোজনা হিসেবেই দর্শকদের সামনে আসছে পারিবারিক গল্পনির্ভর নাটক ‘ছোট ছেলে’।

নাটকটিতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা আরশ খান এবং গুণী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তাদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাহেদ শরীফ খান, ঝুনা চৌধুরীসহ আরও একঝাঁক অভিনয়শিল্পীকে।

পারিবারিক সম্পর্ক, আবেগ, দায়িত্ববোধ ও প্রজন্মের টানাপোড়েনকে উপজীব্য করে নির্মিত নাটকটির রচয়িতা মেজবা উদ্দিন সুমন। নির্মাণ করেছেন আনিসুর রহমান রাজিব।

নাটকটি নিয়ে আরশ খান বলেন, 'ছোট ছেলে নাটকটি খুবই আবেগঘন একটি পারিবারিক গল্প। এখানে এমন কিছু মুহূর্ত আছে, যেগুলোর সঙ্গে অনেক দর্শক নিজেদের জীবনের মিল খুঁজে পাবেন। চরিত্রটি আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। আমি বিশ্বাস করি, সান ড্রামার যাত্রার প্রথম নাটক হিসেবে এটি দর্শকদের ভালো লাগবে।' 

সুনেরাহ বিনতে কামাল বলেন, "আমি সবসময় গল্পকে প্রাধান্য দিয়ে কাজ করার চেষ্টা করি। ‘ছোট ছেলে’র গল্প, চরিত্র এবং পুরো টিমের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। নতুন একটি প্ল্যাটফর্মের প্রথম প্রযোজনার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করি, দর্শক নাটকটি উপভোগ করবেন এবং সান ড্রামার এই নতুন যাত্রায় পাশে থাকবেন।" 

সান মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল নাটক নির্মাণ নয়, বরং দেশীয় সংস্কৃতি, জীবনবোধ ও মৌলিক গল্পকে আধুনিক উপস্থাপনার মাধ্যমে বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছে দেওয়াই তাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে নিয়মিত নাটক, শর্টফিল্ম, ওয়েব কনটেন্ট ও বৈচিত্র্যময় ডিজিটাল আয়োজন প্রকাশের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

আগামীকাল ৬ আগস্ট (বৃহস্পতিবার) সান ড্রামার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘ছোট ছেলে’। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এই প্ল্যাটফর্ম বাংলা নাটকের ডিজিটাল অঙ্গনে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী দর্শকদের কাছে মানসম্মত বিনোদনের নতুন ঠিকানা হয়ে উঠবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow