চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ মাদককারবারি আটক
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৬০০ পিস ইয়াবাসহ মো. সোহেল (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি-উত্তর)। শনিবার (১ আগস্ট) সিএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি জানানো হয়। এর আগে শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ময়দার মিল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। সিএমপির ডিবি (উত্তর) বিভাগের তথ্য অনুযায়ী, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আফতাব হোসেনের নেতৃত্বে টিম-৩১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার ভাড়া বাসায় ইয়াবা ও একটি বিদেশি পিস্তল রাখা রয়েছে। আরও পড়ুন রংপুরে মাদক মামলায় বিএনপি নেতা গ্রেফতার পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকলিয়ার মিয়াখান নগরের জে.কে টাওয়ার (রফিক চৌধুরী বিল্ডিং) এলাকার ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়। এ সময় শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারে থাকা একটি আইফোনের বক্স থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং স্টিলের আলমারির ড্রয়ার থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও ৭ দশমিক ৬৫ মিলিমিটার ক্যালিবার
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৬০০ পিস ইয়াবাসহ মো. সোহেল (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি-উত্তর)।
শনিবার (১ আগস্ট) সিএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি জানানো হয়। এর আগে শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ময়দার মিল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
সিএমপির ডিবি (উত্তর) বিভাগের তথ্য অনুযায়ী, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আফতাব হোসেনের নেতৃত্বে টিম-৩১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার ভাড়া বাসায় ইয়াবা ও একটি বিদেশি পিস্তল রাখা রয়েছে।

রংপুরে মাদক মামলায় বিএনপি নেতা গ্রেফতার
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকলিয়ার মিয়াখান নগরের জে.কে টাওয়ার (রফিক চৌধুরী বিল্ডিং) এলাকার ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়। এ সময় শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারে থাকা একটি আইফোনের বক্স থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং স্টিলের আলমারির ড্রয়ার থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও ৭ দশমিক ৬৫ মিলিমিটার ক্যালিবারের এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে। আটক সোহেলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমআরএএইচ/এমআরএম
What's Your Reaction?