ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করল মেটলাইফ

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ। গ্রাহকদেরকে বীমা সুবিধা হিসেবে পরিশোধ করা অর্থের পাশাপাশি চিকিৎসা ও মৃত্যু দাবি হিসেবে পরিশোধ করা অর্থ এর অন্তর্ভুক্ত। মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘বছরের প্রথম ছয় মাসে নিষ্পত্তি হওয়া বীমা দাবির এই পরিমাণই প্রমাণ করে, গ্রাহক ও তাদের পরিবারের প্রয়োজনে পাশে থাকার ব্যাপারে আমরা কতটা প্রতিশ্রুতিবদ্ধ। দাবি নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ করার মাধ্যমে আমরা গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় করতে এবং দেশের বীমা খাতের প্রতি মানুষের আস্থা বৃদ্ধিতেও ভূমিকা রাখতে চাই।’ মেটলাইফ ধারাবাহিকভাবে সময়মতো বীমা দাবির অর্থ পরিশোধের রেকর্ড বজায় রেখে আসছে। ২০২৫ সালের পুরো বছরে মেটলাইফ ২,৮৯৫ কোটি টাকার দাবি নিষ্পত্তি করেছে যা বাংলাদেশের সকল জীবনবীমা প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ। একই বছরে প্রতিষ্ঠানটি ৯৮ শতাংশ দাবি নিষ্পত্তির হার বজায় রেখেছে, যা জীবনবীমা খাতের অন্যতম সর্বোচ্চ দাবি নিষ্পত্তির হার। মেটলাইফের সহজ ও ঝামেলামুক্ত ডিজিটাল দাবি নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে উপকৃত হচ্

ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করল মেটলাইফ

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ। গ্রাহকদেরকে বীমা সুবিধা হিসেবে পরিশোধ করা অর্থের পাশাপাশি চিকিৎসা ও মৃত্যু দাবি হিসেবে পরিশোধ করা অর্থ এর অন্তর্ভুক্ত।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘বছরের প্রথম ছয় মাসে নিষ্পত্তি হওয়া বীমা দাবির এই পরিমাণই প্রমাণ করে, গ্রাহক ও তাদের পরিবারের প্রয়োজনে পাশে থাকার ব্যাপারে আমরা কতটা প্রতিশ্রুতিবদ্ধ। দাবি নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ করার মাধ্যমে আমরা গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় করতে এবং দেশের বীমা খাতের প্রতি মানুষের আস্থা বৃদ্ধিতেও ভূমিকা রাখতে চাই।’

মেটলাইফ ধারাবাহিকভাবে সময়মতো বীমা দাবির অর্থ পরিশোধের রেকর্ড বজায় রেখে আসছে। ২০২৫ সালের পুরো বছরে মেটলাইফ ২,৮৯৫ কোটি টাকার দাবি নিষ্পত্তি করেছে যা বাংলাদেশের সকল জীবনবীমা প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ। একই বছরে প্রতিষ্ঠানটি ৯৮ শতাংশ দাবি নিষ্পত্তির হার বজায় রেখেছে, যা জীবনবীমা খাতের অন্যতম সর্বোচ্চ দাবি নিষ্পত্তির হার।

মেটলাইফের সহজ ও ঝামেলামুক্ত ডিজিটাল দাবি নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে উপকৃত হচ্ছেন গ্রাহকেরা। এ ব্যবস্থায় অনলাইনে বীমা দাবি জমা দেওয়ার পর সাধারণত তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যেই দাবি করা অর্থ শোধ করা হয়। প্রতিষ্ঠানটির দ্রুত ও কার্যকর দাবি নিষ্পত্তি ব্যবস্থা গ্রাহকের সন্তুষ্টি বাড়ানোর পাশাপাশি বীমা খাতের প্রতি মানুষের আস্থা বৃদ্ধিতেও ভূমিকা রাখছে।  

বর্তমানে বাংলাদেশে প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক এবং ৯০০টির বেশি করপোরেট গ্রাহককে বীমা সেবা দিচ্ছে মেটলাইফ বাংলাদেশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow