জগন্নাথ বিশ্ববিদ্যালয় মন্দিরের পুরোহিতকে কুপিয়ে জখম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরীকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ জুন) রাত ১২টার দিকে রাজধানীর ওয়ারীর নারিন্দায় এই ঘটনা ঘটে। দীর্ঘ সময় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকার পর সুভাষকে উদ্ধার করে মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সুভাষ মাগুরার শ্রীপুর উপজেলার শ্যামল দেউরীর ছেলে। তিনি বর্তমানে নারিন্দা রোডের একটি ভাড়া বাসায় থাকেন। আরও পড়ুন সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, স্বর্ণালংকার-টাকা লুট সুভাষকে হাসপাতালে নিয়ে আসা রুমমেট দুর্যয় সাহা জানান, এই পুরোহিত রাতে ওষুধ কেনার জন্য বাসা থেকে বের হলে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তার মাথা, হাত ও পায়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে দীর্ঘ সময় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকার পর খবর পেয়ে সকালের দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। মাথা ও শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। দুর্যয় আরও জানান, দুর্বৃত্তরা সুভাষের সঙ্গে থাকা মানিব্যাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় মন্দিরের পুরোহিতকে কুপিয়ে জখম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরীকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৯ জুন) রাত ১২টার দিকে রাজধানীর ওয়ারীর নারিন্দায় এই ঘটনা ঘটে। দীর্ঘ সময় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকার পর সুভাষকে উদ্ধার করে মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

সুভাষ মাগুরার শ্রীপুর উপজেলার শ্যামল দেউরীর ছেলে। তিনি বর্তমানে নারিন্দা রোডের একটি ভাড়া বাসায় থাকেন।

সুভাষকে হাসপাতালে নিয়ে আসা রুমমেট দুর্যয় সাহা জানান, এই পুরোহিত রাতে ওষুধ কেনার জন্য বাসা থেকে বের হলে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তার মাথা, হাত ও পায়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে দীর্ঘ সময় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকার পর খবর পেয়ে সকালের দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। মাথা ও শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।

দুর্যয় আরও জানান, দুর্বৃত্তরা সুভাষের সঙ্গে থাকা মানিব্যাগ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে ছিনতাই হওয়া মোবাইল ফোন থেকে তার বোনের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণও দাবি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, পুরান ঢাকা থেকে সুভাষ দেউরী নামের এক পুরোহিতকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার মাথা, হাত ও পায়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা গুরুতর। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কেএজেডআইএ/একিউএফ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow