জঙ্গলে মিললো অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) উপজেলার পাইন্দং ইউনিয়নের নতুন আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী দুর্গন্ধ টের পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঝোপের ভেতরে একটি অর্ধগলিত মস্তক বিচ্ছিন্ন মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলেফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারটি করে। তবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অন্য কোথাও হত্যার পর পরিচয় গোপন রাখতে দুর্বৃত্তরা মরদেহের মাথা বিচ্ছিন্ন করে নির্জন এলাকায় ফেলে রেখে গেছে। তবে ঘটনাস্থলের আশপাশে স্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে। এমআরএএইচ/এমকেআর 

জঙ্গলে মিললো অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) উপজেলার পাইন্দং ইউনিয়নের নতুন আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী দুর্গন্ধ টের পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঝোপের ভেতরে একটি অর্ধগলিত মস্তক বিচ্ছিন্ন মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে
ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারটি করে। তবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অন্য কোথাও হত্যার পর পরিচয় গোপন রাখতে দুর্বৃত্তরা মরদেহের মাথা বিচ্ছিন্ন করে নির্জন এলাকায় ফেলে রেখে গেছে। তবে ঘটনাস্থলের আশপাশে স্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

এমআরএএইচ/এমকেআর 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow