জঙ্গল সলিমপুরে ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেলো বাবার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নুর উল্লাহ (৬৫)। তার মূল বাড়ি মহেশখালী হলেও দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে সীতাকুণ্ডের ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় বসবাস করছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাবা নুর উল্লাহর সঙ্গে ছেলে মোহাম্মদ আবদুল্লাহর পারিবারিক বিরোধ চলছিল। আজ শনিবার বিকেলে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে আবদুল্লাহ তার বাবাকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় নুর উল্লাহকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে আবদুল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করে। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, জঙ্গল সলিমপুরে ছেলের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছে।

জঙ্গল সলিমপুরে ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেলো বাবার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নুর উল্লাহ (৬৫)। তার মূল বাড়ি মহেশখালী হলেও দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে সীতাকুণ্ডের ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাবা নুর উল্লাহর সঙ্গে ছেলে মোহাম্মদ আবদুল্লাহর পারিবারিক বিরোধ চলছিল। আজ শনিবার বিকেলে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে আবদুল্লাহ তার বাবাকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় নুর উল্লাহকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে আবদুল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, জঙ্গল সলিমপুরে ছেলের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে স্থানীয়রা আটক করেছে, তাকে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


এম মাঈন উদ্দিন/কেএইচকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow