জঙ্গল সলিমপুর পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ!

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর আলীনগর এলাকায় একটি পুলিশ ফাঁড়ির পানিতে কৌশলে বিষ মেশানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২৬ জুলাই) পানিতে ফেনা ও দুর্গন্ধ থেকে বিষ আছে বলে ধারণা করেন সংশ্লিষ্টরা। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান এবং পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। সূত্র জানায়, উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর আলীনগর এলাকায় অবস্থিত পুলিশ ফাঁড়ির সদস্যরা যে পানি পান করেন রোববার সকালে সে পানি গ্লাসে নেবার পর তাতে সাদা ফেনা এবং বিষাক্ত গন্ধ পাওয়া যায়। তবে পুলিশ সদস্যরা পানি পান না করায় কারো কোনো বিপদ ঘটেনি। তবে তারা কর্তৃপক্ষকে অবগত করলে সীতাকুণ্ড থানার ওসিসহ চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে ওসি স্যার গেছেন। শুনেছি পানি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আরও পড়ুন শত্রুতা করে পানিতে বিষ, মারা গেলো খামারির ৯৮৩ হাঁস তবে কে বা কারা পানিতে এরকম বিষ মেশাতে পারেন তা তিনি জানেন না। এ বিষয়ে ঘটনাস্থলে যারা আছেন তারা হয়ত কিছু বলতে পারবেন বলে মনে করেন তিনি। প্রসঙ্গত, স

জঙ্গল সলিমপুর পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ!

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর আলীনগর এলাকায় একটি পুলিশ ফাঁড়ির পানিতে কৌশলে বিষ মেশানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (২৬ জুলাই) পানিতে ফেনা ও দুর্গন্ধ থেকে বিষ আছে বলে ধারণা করেন সংশ্লিষ্টরা। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান এবং পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়।

সূত্র জানায়, উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর আলীনগর এলাকায় অবস্থিত পুলিশ ফাঁড়ির সদস্যরা যে পানি পান করেন রোববার সকালে সে পানি গ্লাসে নেবার পর তাতে সাদা ফেনা এবং বিষাক্ত গন্ধ পাওয়া যায়। তবে পুলিশ সদস্যরা পানি পান না করায় কারো কোনো বিপদ ঘটেনি। তবে তারা কর্তৃপক্ষকে অবগত করলে সীতাকুণ্ড থানার ওসিসহ চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে ওসি স্যার গেছেন। শুনেছি পানি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

তবে কে বা কারা পানিতে এরকম বিষ মেশাতে পারেন তা তিনি জানেন না। এ বিষয়ে ঘটনাস্থলে যারা আছেন তারা হয়ত কিছু বলতে পারবেন বলে মনে করেন তিনি।

প্রসঙ্গত, সন্ত্রাসীদের অভয়ারণ্য খ্যাত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে ভূমিদস্যুমুক্ত করতে প্রশাসনের নানামুখী অভিযানকে বাধাগ্রস্ত করতে ভূমিদস্যুরা বারবার নানান ষড়যন্ত্র করে আসছে। কিছুদিন আগেও সেখানে র‌্যাবের ক্যাম্পে গুলি চালানোসহ স্থাপনা ভেঙে দেয় সন্ত্রাসীরা। এছাড়া নানান উপায়ে সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে সরিয়ে দেবার চেষ্টা পরিলক্ষিত হয়েছে। এতে প্রশাসন বিশেষ নজরদারি রাখলেও বন্ধ হয়নি ষড়যন্ত্র।

এম মাঈন উদ্দিন/এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow