জজের বাসায় দুর্ধর্ষ চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের জেলা ও দায়রা জজ সৈয়দ আমিনা ফারহিনের বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে। শনিবার (৩০ মে) ভোরে জেলা শহরের মৌলভিপাড়ায় তিতাস টুইন টাওয়ারের ২য় তলায় এই ঘটনা ঘটে।  বিচারক সৈয়দ আমিনা ফারহিন ওই ফ্ল্যাটে ভাড়া থাকেন। তিতাস টুইন টাওয়ারের কেয়ার টেকার রতন মিয়া জানান, ঈদের ছুটিতে বিচারক আমিনা ফারহিন ফ্ল্যাট তালা দিয়ে বাড়িতে গিয়েছেন। সিসি ক্যামেরায় দেখা গেছে, ভোরে তিনজন পেছনের গ্রিল ভেঙে দ্বিতীয় তলায় ফ্ল্যাটের তালা ভেঙে প্রবেশ করে।  তিনি আরও বলেন, দুটি আলমারি ভেঙে সব মালামাল নিয়ে গেছে চোরের দল। পরে সকালে বিষয়টি আমাদের নজরে আসলে পুলিশকে অবগত করি।  ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে সেই ফ্ল্যাট পরিদর্শনসহ তদন্ত কাজ চলমান রয়েছে। বিচারক ছুটিতে থাকার সুযোগে এই ঘটনা ঘটেছে। তিনি না থাকায় চুরি হওয়া মালামালের পরিমাণ জানা যায়নি। এই ঘটনায় পুলিশের অভিযান চলছে।   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow