জনগণের দোরগোড়ায় বিদ্যুৎসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর: পানিসম্পদ প্রতিমন্ত্রী
জনগণের দোরগোড়ায় বিদ্যুৎসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, কোনোরকম ভোগান্তি ছাড়াই নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ শুরু করেছে। ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে সারা বিশ্বেই তেল গ্যাস ও বিদ্যুৎ এর ঘাটতি দেখা দিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই সংকট পরিস্থিতি মোকাবিলা করছে। অচিরেই আমাদের দেশে যে বিদ্যুৎ ঘাটতি রয়েছে তা কেটে যাবে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় অভিযোগ কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিগত সরকার প্রচুর টাকা ঋণ করে নিজেদের পছন্দের লোকজনের মাধ্যমে বিদ্যুৎ ক্রয় দেখিয়ে ব্যাপক লুটপাট করেছে। যার ফলশ্রুতিতে বর্তমান সরকার সংকট দূর করতে কিছুটা বেগ পেলেও ইতোমধ্যে প্রধানমন্ত্রী দেশে বিদেশে এই সংকট মোকাবিলায় কাজ শুরু করেছে। যার ফলে ইতোমধ্যেই বিদ্যুতের ঘাটতি দূর হতে শুরু করেছে। ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় অভিযোগ কেন্দ্র উদ্বোধন করে
জনগণের দোরগোড়ায় বিদ্যুৎসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, কোনোরকম ভোগান্তি ছাড়াই নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ শুরু করেছে। ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে সারা বিশ্বেই তেল গ্যাস ও বিদ্যুৎ এর ঘাটতি দেখা দিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই সংকট পরিস্থিতি মোকাবিলা করছে। অচিরেই আমাদের দেশে যে বিদ্যুৎ ঘাটতি রয়েছে তা কেটে যাবে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় অভিযোগ কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত সরকার প্রচুর টাকা ঋণ করে নিজেদের পছন্দের লোকজনের মাধ্যমে বিদ্যুৎ ক্রয় দেখিয়ে ব্যাপক লুটপাট করেছে। যার ফলশ্রুতিতে বর্তমান সরকার সংকট দূর করতে কিছুটা বেগ পেলেও ইতোমধ্যে প্রধানমন্ত্রী দেশে বিদেশে এই সংকট মোকাবিলায় কাজ শুরু করেছে। যার ফলে ইতোমধ্যেই বিদ্যুতের ঘাটতি দূর হতে শুরু করেছে।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় অভিযোগ কেন্দ্র উদ্বোধন করে প্রতিমন্ত্রী বলেন, এই অভিযোগ কেন্দ্র উদ্বোধন করা হলো; এর ফলে প্রায় সাড়ে দশ হাজার মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা পেতে পারবে। এই সাব অফিসের মাধ্যমে কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের প্রান্তিক মানুষ এখন থেকে কোনো ভোগান্তি ছাড়াই দ্রুত বিদ্যুৎ সেবা ও অভিযোগের প্রতিকার পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইন্দ্রজিৎ সাহা, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) আশরাফুল আলম খান, পঞ্চগড় জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মাজহারুল আলম এবং ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
What's Your Reaction?