জবিতে ছাত্রশিবিরের দুই দিনব্যাপী প্রকাশনা প্রদর্শনীর উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব-২০২৬’। সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুল আলিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম এবং জবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, ‘প্রকাশনা মেধা বিকাশের অন্যতম মাধ্যম। ছাত্রশিবিরের এ ধরনের গঠনমূলক উদ্যোগ প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের কল্যাণে যেকোনো ভালো কাজের পাশে প্রশাসন থাকবে।’ বিশেষ অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ সিবগা জানান, উৎসবে ছাত্রশ

জবিতে ছাত্রশিবিরের দুই দিনব্যাপী প্রকাশনা প্রদর্শনীর উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব-২০২৬’।

সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুল আলিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম এবং জবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, ‘প্রকাশনা মেধা বিকাশের অন্যতম মাধ্যম। ছাত্রশিবিরের এ ধরনের গঠনমূলক উদ্যোগ প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের কল্যাণে যেকোনো ভালো কাজের পাশে প্রশাসন থাকবে।’

বিশেষ অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ সিবগা জানান, উৎসবে ছাত্রশিবিরের পরিচিতি, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণমূলক বইসহ প্রায় ৩৫০টির বেশি বিভিন্ন ধরনের প্রকাশনা, ডায়েরি ও শিক্ষা উপকরণ স্থান পেয়েছে।

কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী বলেন, শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

আয়োজক সংগঠনের জবি শাখা সভাপতি আব্দুল আলিম আরিফ জানান, উৎসবে দুটি স্টলের মাধ্যমে বিভিন্ন প্রকাশনা ও শিক্ষা উপকরণ প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি আগত শিক্ষার্থীদের জন্য ফটোবুথ এবং বিনামূল্যে কফি পানের ব্যবস্থাও রাখা হয়েছে।

অনুষ্ঠানে জবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ও জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল, প্রচার ও সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ ছাত্র সংসদের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow