জবির বাসের ওপর ভেঙে পড়ল গাছ, প্রাণে বাঁচলেন শিক্ষার্থীরা

রাজধানীতে চলমান ভারী বৃষ্টি ও উত্তাল হাওয়ার প্রভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি বড় গাছ ভেঙে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর পড়ে। তবে বাসটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হওয়ার ঘটনা ঘটেনি। রোববার (১২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনারের পাশে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির সময় হঠাৎ করেই গাছটি উপড়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে পার্ক করে রাখা বাসের ওপর আছড়ে পড়ে। ঘটনাটি দেখে শিক্ষার্থী ও উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশাল আকৃতির গাছ ভেঙে বাসের ছাদে পড়ার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনায় কোনো শিক্ষার্থী, চালক বা কর্মচারী আহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক মো. তারিক বিন আতিক বলেন, ‘সকালে বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর এক বড় গাছ ভেঙে পড়ে। তবে শিক্ষার্থীদের কোনো ক্ষয়ক্ষতি না হলেও গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ ভেঙে পড়ায় গাড়ির মধ্যে আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হতে পারে।’ ঝুঁকিপূর্ণ গাছ সম্পর্কে তিনি বলেন, ‘ক্যাম্পাসে অ

জবির বাসের ওপর ভেঙে পড়ল গাছ, প্রাণে বাঁচলেন শিক্ষার্থীরা

রাজধানীতে চলমান ভারী বৃষ্টি ও উত্তাল হাওয়ার প্রভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি বড় গাছ ভেঙে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর পড়ে। তবে বাসটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হওয়ার ঘটনা ঘটেনি।

রোববার (১২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনারের পাশে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির সময় হঠাৎ করেই গাছটি উপড়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে পার্ক করে রাখা বাসের ওপর আছড়ে পড়ে। ঘটনাটি দেখে শিক্ষার্থী ও উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিশাল আকৃতির গাছ ভেঙে বাসের ছাদে পড়ার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনায় কোনো শিক্ষার্থী, চালক বা কর্মচারী আহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক মো. তারিক বিন আতিক বলেন, ‘সকালে বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর এক বড় গাছ ভেঙে পড়ে। তবে শিক্ষার্থীদের কোনো ক্ষয়ক্ষতি না হলেও গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ ভেঙে পড়ায় গাড়ির মধ্যে আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হতে পারে।’

ঝুঁকিপূর্ণ গাছ সম্পর্কে তিনি বলেন, ‘ক্যাম্পাসে অনেক গুলো ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে। প্রশাসনের উচিত এই গাছ গুলোকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা। এই গাছ যদি শিক্ষার্থীদের উপর পড়ত তাহলে হতাহতের সম্ভাবনা দেখা দিত। তাই প্রশাসনের উচিত এই গাছগুলোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow