জবি ছাত্রদল নেতা মামুনের সঙ্গে যোগাযোগে নিষেধাজ্ঞা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর যুগ্ম আহ্বায়ক মো. ওবায়দুল্লাহ আল মামুনকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তেজগাঁও কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈকত শুভকেও বহিষ্কার করা হয়েছে। ছাত্রদল সূত্রে জানা যায়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক নোটিশে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। পাশাপাশি সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত দুই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বহিষ্কার সংক্রান্ত নোটিশের ছবি ও তথ্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর যুগ্ম আহ্বায়ক মো. ওবায়দুল্লাহ আল মামুনকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তেজগাঁও কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈকত শুভকেও বহিষ্কার করা হয়েছে।
ছাত্রদল সূত্রে জানা যায়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক নোটিশে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। পাশাপাশি সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত দুই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বহিষ্কার সংক্রান্ত নোটিশের ছবি ও তথ্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
What's Your Reaction?