জবি মাইম সোসাইটির নতুন কমিটি, নেতৃত্বে আলম-বিধান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাইম সোসাইটির ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মো. আলম হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী বিধান চন্দ্র পাল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংগঠনের প্রধান উপদেষ্টা ও নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ক্যাথরিন পিউরিফিকেশন, সভাপতি হাসান আলী ও সাধারণ সম্পাদক রকি আহমেদের স্বাক্ষরিত এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নব গঠিত কমিটির সহ-সভাপতি পদে সৌমেন মন্ডল ও অথৈ দাস মেঘলা, যুগ্ম সাধারণ সম্পাদকে জয়ন্ত রায়, কোষাধ্যক্ষ পদে মাহিন ইজতিয়াজ জাহান তিথী, সাংগঠনিক সম্পাদকে মোহাম্মদ আল ইমরান, দপ্তর সম্পাদকে মোছা. হ্যাপি, প্রচার সম্পাদকে দূর্জয় সাহা, তথ্য, প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদকে মাহবুব আলম, সদস্য পদে বিশ্বজিৎ রবিদাস রয়েছেন। কমিটির অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, সভাপতি ও সম্পাদককে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দিতে হবে। কমিটির অনুমোদনের পর বিষয়টি নিশ্চিত করে সদ্য সাধারণ সম্পাদক রকি আহমেদ বলেন, মাইম এমন একটি শিল্প, যেখানে শব্দের প্রয়ো

জবি মাইম সোসাইটির নতুন কমিটি, নেতৃত্বে আলম-বিধান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাইম সোসাইটির ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মো. আলম হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী বিধান চন্দ্র পাল।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংগঠনের প্রধান উপদেষ্টা ও নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ক্যাথরিন পিউরিফিকেশন, সভাপতি হাসান আলী ও সাধারণ সম্পাদক রকি আহমেদের স্বাক্ষরিত এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নব গঠিত কমিটির সহ-সভাপতি পদে সৌমেন মন্ডল ও অথৈ দাস মেঘলা, যুগ্ম সাধারণ সম্পাদকে জয়ন্ত রায়, কোষাধ্যক্ষ পদে মাহিন ইজতিয়াজ জাহান তিথী, সাংগঠনিক সম্পাদকে মোহাম্মদ আল ইমরান, দপ্তর সম্পাদকে মোছা. হ্যাপি, প্রচার সম্পাদকে দূর্জয় সাহা, তথ্য, প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদকে মাহবুব আলম, সদস্য পদে বিশ্বজিৎ রবিদাস রয়েছেন।

কমিটির অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, সভাপতি ও সম্পাদককে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দিতে হবে।

কমিটির অনুমোদনের পর বিষয়টি নিশ্চিত করে সদ্য সাধারণ সম্পাদক রকি আহমেদ বলেন, মাইম এমন একটি শিল্প, যেখানে শব্দের প্রয়োজন হয় না। আমাদের অনুভূতি, ভাবনা এবং বার্তা প্রকাশ করা হয় শরীরের ভাষায়। শিল্পের এই শক্তিশালী মাধ্যমকে ক্যাম্পাসে আরও জনপ্রিয় করতে নতুন কমিটি কাজ করে যাবে বলে আমাদের প্রত্যাশা। নতুন কমিটিকে শুভেচ্ছা।

নবনির্বাচিত সভাপতি আলম হোসেন বলেন, আমাদের প্রতি অর্পিত দায়িত্ব প্রদানের জন্য সংগঠনসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিশ্বাস করি, আমাদের দলগত প্রচেষ্টা, নতুন আইডিয়া এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা মাইম সোসাইটিকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারব। নতুন সদস্যদের সুযোগ তৈরি করা, নতুন শিল্পী তৈরি করা ও মানসম্মত পরিবেশনা নিশ্চিত করা হবে আমাদের প্রধান লক্ষ্য।

সাধারণ সম্পাদক বিধান চন্দ্র পাল জানান, শিগগিরই কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করা হবে।

প্রসঙ্গত, মাইম বা মূকাভিনয় হলো শরীরের অঙ্গভঙ্গি, মুখের অভিব্যক্তি ও ইশারার মাধ্যমে কথা ছাড়াই গল্প বলার এক জনপ্রিয় পারফর্মিং আর্ট। জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাইম সোসাইটি ২০১৬ সালে সিন্ডিকেটে প্রাতিষ্ঠানিক অনুমোদনের পর ক্যাম্পাসে এই শিল্পচর্চা ও প্রসারে কাজ করে যাচ্ছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow