জমির উদ্দিনের সম্মানে আদালতের কার্যক্রম আধাবেলা, বন্ধ চেম্বার কোর্ট

বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের আদালতসমূহের কার্যক্রম রোববার (১২ জুলাই) দিনের দ্বিতীয়ার্ধে (অর্ধবেলা) বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে এদিন চেম্বার কোর্টের কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে। রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জমির উদ্দিন সরকার। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৫ বছর।  বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের আদালতের কার্যক্রম অর্ধবেলা (দিনের দ্বিতীয় ভাগ) বন্ধ থাকবে। একই সঙ্গে আজ চেম্বার কোর্টের কার্যক্রমও বন্ধ থাকবে। জমির উদ্দিন সরকার ২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ার

জমির উদ্দিনের সম্মানে আদালতের কার্যক্রম আধাবেলা, বন্ধ চেম্বার কোর্ট

বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের আদালতসমূহের কার্যক্রম রোববার (১২ জুলাই) দিনের দ্বিতীয়ার্ধে (অর্ধবেলা) বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে এদিন চেম্বার কোর্টের কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে।

রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জমির উদ্দিন সরকার। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৫ বছর। 

বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের আদালতের কার্যক্রম অর্ধবেলা (দিনের দ্বিতীয় ভাগ) বন্ধ থাকবে। একই সঙ্গে আজ চেম্বার কোর্টের কার্যক্রমও বন্ধ থাকবে।

জমির উদ্দিন সরকার ২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর তিনি ওই বছরের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনি বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা এবং দীর্ঘদিন দলটির স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

পঞ্চগড়ের তেতুলিয়ায় জন্ম নেওয়া জমির উদ্দিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর এবং আইনের ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শিক্ষা, আইন, বিচার ও সংসদীয় বিষয়কসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তিনি একাধিকবার সংসদ সদস্য হিসেবেও নির্বাচিত হন।

এর আগে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অসুস্থ অবস্থায় হাসপাতালে গিয়ে সাবেক রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের শারীরিক অবস্থার খোঁজ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow