জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা, একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের ত্রিশালে জমি নিয়ে বিরোধে মো. আল আমিন নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় একই পরিবারের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- মোক্ষপুর ইউনিয়নের সেনেরচকপাড়া গ্রামের জসিম উদ্দিন (৪৯) ও তার স্ত্রী হুরেনা খাতুন (৪৫), ছেলে রিয়াদ (২৪), আবদুর রশিদ (৪১) ও তার স্ত্রী জুনাকি আক্তার (৩৭)। আদালত সূত্রে জানা যায়, সেনেরচকপাড়া গ্রামের মো. আল আমিনকে ২০২৩ সালের ১৯ জুন জমিসংক্রান্ত বিরোধে কুপিয়ে হত্যা করা হয়। তার চাচা মো. হাফিজুল ইসলাম বাদী হয়ে পরদিন প্রতিপক্ষের ৫ জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলার বিচারিক কার্যক্রমে আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে। মামলার সব আসামি ও বাদীর উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন। মামলায় বাদী পক্ষের আইনজীবী মো. মাহবুব আলম মামুন বলেন, আসামি ও বাদী পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এর বিরোধে মো. আল আমিনকে হত্যা করে আসামিরা। মামলার বিচারিক কার্যক্রম

জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা, একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের ত্রিশালে জমি নিয়ে বিরোধে মো. আল আমিন নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় একই পরিবারের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মোক্ষপুর ইউনিয়নের সেনেরচকপাড়া গ্রামের জসিম উদ্দিন (৪৯) ও তার স্ত্রী হুরেনা খাতুন (৪৫), ছেলে রিয়াদ (২৪), আবদুর রশিদ (৪১) ও তার স্ত্রী জুনাকি আক্তার (৩৭)।

জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা, একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

আদালত সূত্রে জানা যায়, সেনেরচকপাড়া গ্রামের মো. আল আমিনকে ২০২৩ সালের ১৯ জুন জমিসংক্রান্ত বিরোধে কুপিয়ে হত্যা করা হয়। তার চাচা মো. হাফিজুল ইসলাম বাদী হয়ে পরদিন প্রতিপক্ষের ৫ জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলার বিচারিক কার্যক্রমে আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে। মামলার সব আসামি ও বাদীর উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন।

মামলায় বাদী পক্ষের আইনজীবী মো. মাহবুব আলম মামুন বলেন, আসামি ও বাদী পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এর বিরোধে মো. আল আমিনকে হত্যা করে আসামিরা। মামলার বিচারিক কার্যক্রম শেষে ৫ আসামিকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

এ বিষয়ে ময়মনসিংহের আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান বলেন, মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ, যুক্তি-তর্ক ও শুনানি শেষে বিচারক একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

কামরুজ্জামান মিন্টু/এমএন/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow