জমির বিরোধ নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১৫
হবিগঞ্জের লাখাইয়ে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তেঘরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে তেঘরিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সুমন মিয়া ও একই গ্রামের রফিক মিয়ার পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে রোববার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরও পড়ুন মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০ লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। উভয়পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজেডএইচ/এএসএম
হবিগঞ্জের লাখাইয়ে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তেঘরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে তেঘরিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সুমন মিয়া ও একই গ্রামের রফিক মিয়ার পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে রোববার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। উভয়পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজেডএইচ/এএসএম
What's Your Reaction?
