মানবতার ওপর নগ্ন হামলা এখনো শেষ হয়নি: নিতাই রায় চৌধুরী
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ও যুদ্ধের পর বিশ্বের বিভিন্ন দেশের পরিবর্তনের কথা তুলে ধরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, মানবতার ওপর নগ্ন হামলা এখনো শেষ হয়নি। ‘হিরোশিমা ও নাগাসাকি দিবস’ উপলক্ষে রোববার (৯ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেভ দ্য ইয়ুথ ফোরাম ও সাকুরাজাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার সেন্টারের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক স্বরাষ্ট্র সচিব এস এম জহরুল ইসলাম। আরও পড়ুন ইতিহাস বিকৃতি রোধে যার যার অবদান তুলে ধরা জরুরি: সংস্কৃতিমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলিনা সুলতানা নিশীতা এমপি, সেভ দ্য ইয়ুথ ফোরামের চেয়ারম্যান হাজি লায়ন এ সরকার বাবু এবং সাকুরাজাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার সেন্টারের চেয়ারম্যান হাজি মোজাম্মেল হক মাসুম প্রমুখ। নিতাই রায় চৌধুরী বলেন, ১৯৪৫ সালে প্রথম বিশ্বযুদ্ধের ক্ষত মুছে যেতে না যেতেই আবার ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। এর আগে জার্মানিতে ভয়ংকর ফ্যাসিবাদী গোষ্ঠী হিটলারের নেতৃত্বে যুদ্ধ শুরু করে। ফ্যাসিবাদী শ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ও যুদ্ধের পর বিশ্বের বিভিন্ন দেশের পরিবর্তনের কথা তুলে ধরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, মানবতার ওপর নগ্ন হামলা এখনো শেষ হয়নি।
‘হিরোশিমা ও নাগাসাকি দিবস’ উপলক্ষে রোববার (৯ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেভ দ্য ইয়ুথ ফোরাম ও সাকুরাজাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার সেন্টারের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক স্বরাষ্ট্র সচিব এস এম জহরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলিনা সুলতানা নিশীতা এমপি, সেভ দ্য ইয়ুথ ফোরামের চেয়ারম্যান হাজি লায়ন এ সরকার বাবু এবং সাকুরাজাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার সেন্টারের চেয়ারম্যান হাজি মোজাম্মেল হক মাসুম প্রমুখ।
নিতাই রায় চৌধুরী বলেন, ১৯৪৫ সালে প্রথম বিশ্বযুদ্ধের ক্ষত মুছে যেতে না যেতেই আবার ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। এর আগে জার্মানিতে ভয়ংকর ফ্যাসিবাদী গোষ্ঠী হিটলারের নেতৃত্বে যুদ্ধ শুরু করে। ফ্যাসিবাদী শক্তি আক্রমণ ও দখল করে ধীরে ধীরে আরও বিস্তৃত করার লক্ষ্যে একটি শক্তি গড়ে তোলে। পাশাপাশি আরেকটি শক্তিও গড়ে ওঠে।
তিনি বলেন, ১৯৪৫ সালের পর পৃথিবী অনেক পাল্টে গেছে। ১৯৪৫ সালের চীন, কোরিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও থাইল্যান্ড—অনেক দেশেরই এখন পরিবর্তন হয়েছে। কেউ কেউ স্বাধীন হয়েছে।
হিরোশিমা ও নাগাসাকির প্রসঙ্গ তুলে সংস্কৃতিমন্ত্রী বলেন, জাপানের কথাও আমরা জানি। হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার পর ভয়াবহ ক্ষতি হয়েছিল। এখনো হিরোশিমা-নাগাসাকিতে বিকলাঙ্গ শিশু জন্মলাভ করে বছরের পর বছর ধরে। তারা তাদের জীবনের ঐতিহ্য হারিয়ে ফেলেছেন। মানবতার ওপর এই আঘাত কতটা ভয়াবহ, তা বোঝা যায়।
নিতাই রায় চৌধুরী বলেন, প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানবতার ওপর আঘাত ছিল। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল আরও ভয়ংকর।
তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে আরেকটি ঘটনা ঘটে। বিশেষ করে বিশ্বযুদ্ধের পরপরই ১৯৪৮ সাল থেকে অনেক দেশ ধীরে ধীরে মুক্ত হয়ে যায়। এর মধ্যে উপমহাদেশে পাকিস্তান ও ভারত স্বাধীন হয় এবং দুই ভাগে ভাগ হয়। পরে পাকিস্তান থেকে বাংলাদেশ সৃষ্টি হয়। এটি কোনো আন্তরিক ভারসাম্য রক্ষা বা বৈচিত্র্যকরণের জন্য যুদ্ধ ছিল না; বাংলাদেশকে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন করতে হয়েছে।
নিতাই রায় চৌধুরী বলেন, ‘আমি এইটুকু শুধু বলতে চাই, আজও পৃথিবীতে মানবতার ওপর যে নগ্ন হামলা, তা শেষ হয়ে যায়নি।’
তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে চীনে বিপ্লব সংঘটিত হয়। সেখানে নতুন সমাজতান্ত্রিক সরকার আসে। কিমের নেতৃত্বে কোরিয়াও বিভক্ত হয়—উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া।
জাপানের প্রসঙ্গে তিনি বলেন, জাপান ধংস ও আঘাত কাটিয়ে উঠেছে। জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোও আবার সমৃদ্ধির পথে ফিরে গেছে।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘এখন আমাদের—মানে আমরা এই কয়দিন আগে যে ভয়ংকর যুদ্ধ, এখনো শেষ হয়নি—এগুলো রয়ে গেল।’
তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে সেনাবাহিনী পাঠাচ্ছে। বাংলাদেশের সন্তানরা বীরত্বের সঙ্গে সেখানে লড়াই ও যুদ্ধ করছেন এবং যেখানে যেটা প্রয়োজন, তা করছেন।
নিতাই রায় চৌধুরী বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাম্প্রতিককালে বাংলাদেশেও অনেক ত্যাগ আছে। এর মধ্যে জুলাইয়ের গণঅভ্যুত্থানের কথাও তিনি উল্লেখ করেন। তার ভাষায়, এই জুলাই গণঅভ্যুত্থানও ১৮ বছর যাবত চলা আন্দোলনের সঙ্গে সম্পর্কিত।
কেএইচ/এমএমকে
What's Your Reaction?


