জমিয়ত বিএনপির বড় অংশ : এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, আমরা মনে করি জমিয়ত বিএনপির একটি বড় অংশ। গত ১২ ফ্রেব্রুয়ারির নির্বাচনে যেভাবে এক জোট হয়ে কাজ করেছিলেন, সেভাবে আমরা আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। শুক্রবার ( ৬ মার্চ) সন্ধ্যায় শান্তিগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা জমিয়ত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াস আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হাই ও মাওলানা জাহাঙ্গীর খানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যবুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শোয়াইব আহমদ, ইতালি জমিয়ত নেতা মাওলানা মোহাম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সহসভাপতি মাও. আব্দুল্লাহ, মাও. মুহসিন আহমদ, মুফতি মুফিজুর রহমান, মাও. আসকর আলী, মাও. শাহনুর, যুবনেতা আবুল কালাম, জাকারিয়া মাহবুব, ছাত্রনেতা সাইদুর রহমান প্রমুখ।
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, আমরা মনে করি জমিয়ত বিএনপির একটি বড় অংশ। গত ১২ ফ্রেব্রুয়ারির নির্বাচনে যেভাবে এক জোট হয়ে কাজ করেছিলেন, সেভাবে আমরা আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।
শুক্রবার ( ৬ মার্চ) সন্ধ্যায় শান্তিগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা জমিয়ত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াস আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হাই ও মাওলানা জাহাঙ্গীর খানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যবুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শোয়াইব আহমদ, ইতালি জমিয়ত নেতা মাওলানা মোহাম্মদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সহসভাপতি মাও. আব্দুল্লাহ, মাও. মুহসিন আহমদ, মুফতি মুফিজুর রহমান, মাও. আসকর আলী, মাও. শাহনুর, যুবনেতা আবুল কালাম, জাকারিয়া মাহবুব, ছাত্রনেতা সাইদুর রহমান প্রমুখ।
What's Your Reaction?