জমি নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা, আটক ২

চুয়াডাঙ্গায় জমিজমা ও প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামে দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম শহিদুল ইসলাম ঢালি (৫০)। তিনি ওই গ্রামের মাঝেরপাড়ার বাসিন্দা ও মওলা বক্স ঢালীর ছেলে। পেশায় তিনি বাবুর্চি ছিলেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, শহিদুল ইসলামের ছোট ভাই শাহিন ইসলাম ঢালী নিজ জমিতে প্রাচীর নির্মাণ করছিলেন। এ সময় চাচাতো ভাইদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। প্রতিপক্ষের লোকজন প্রাচীর ভেঙে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিষয়টি মীমাংসার জন্য শহিদুল ঘটনাস্থলে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় শিল্পী খাতুন ও আরবি খাতুন নামের আরও দুইজন আহত হন। তারা বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে গুরুতর আহত অবস্থায় শহিদুলকে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল হয়ে তাকে খুলনা

জমি নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা, আটক ২
চুয়াডাঙ্গায় জমিজমা ও প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামে দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম শহিদুল ইসলাম ঢালি (৫০)। তিনি ওই গ্রামের মাঝেরপাড়ার বাসিন্দা ও মওলা বক্স ঢালীর ছেলে। পেশায় তিনি বাবুর্চি ছিলেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, শহিদুল ইসলামের ছোট ভাই শাহিন ইসলাম ঢালী নিজ জমিতে প্রাচীর নির্মাণ করছিলেন। এ সময় চাচাতো ভাইদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। প্রতিপক্ষের লোকজন প্রাচীর ভেঙে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিষয়টি মীমাংসার জন্য শহিদুল ঘটনাস্থলে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় শিল্পী খাতুন ও আরবি খাতুন নামের আরও দুইজন আহত হন। তারা বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে গুরুতর আহত অবস্থায় শহিদুলকে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল হয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়। দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে এবং এতে শহিদুল গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পূর্বেই একটি মামলা করা হয়েছিল এবং পুলিশ অভিযুক্ত দুইজনকে আটক করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow