জমি বর্গা নিয়ে সবজি চাষ করেছিলেন কৃষক, কেটে দিল দুর্বৃত্তরা

নরসিংদীর শিবপুরে এক বর্গা চাষির প্রায় ৫৫ শতাংশ জমিতে লাগানো শসা, মিষ্টিকুমড়া, জালি ফসলসহ অন্যান্য মূল্যবান সবজির গাছ কেটে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা।  শনিবার (৪ এপ্রিল) রাতের কোনো একসময় উপজেলার জয়নগর ইউনিয়নের ছোটাবন্ধ মধ্যপাড়া গ্রামের বর্গাচাষি মো. তোফাজ্জল হোসেন খানের লাগানো জমিতে এ ঘটনা ঘটে। জানা গেছে, তোফাজ্জল হোসেন ও তার বড় ভাই একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব খানের কাছ থেকে ৫৫ শতাংশ জমি বর্গা নিয়ে প্রায় চার মাস আগে চাষাবাদ শুরু করেন। জমিতে শসা, মিষ্টিকুমড়া, জালিসহ অন্যান্য সবজির চারা লাগান। দীর্ঘ চার মাস যাবত এসব সবজির চারা জৈব সার, কীটনাশক দিয়ে যত্ন করে ফলোপযোগী করেন। প্রতিটি সবজি গাছে শসা, মিষ্টিকুমড়া, জালির ফুল ও ফল ধরতে শুরু করে। ভালো ফলনও হয়েছিল। কিন্তু গত শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা জমিতে লাগানো সব সবজি গাছ কেটে দিয়েছে। বর্গাচাষি তোফাজ্জল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, প্রায় ৫০/৬০ হাজার টাকা খরচ করে জমিটিতে সবজির চারা লাগিয়েছিলাম। কিন্তু সবজির সঙ্গে এ কেমন শত্রুতা। রাতের অন্ধকারে আমার সব সর্বনাশ করে দিয়েছে। দেখার পর মুহূর্তের মধ্যেই সবজি চাষ নিয়ে আমার

জমি বর্গা নিয়ে সবজি চাষ করেছিলেন কৃষক, কেটে দিল দুর্বৃত্তরা

নরসিংদীর শিবপুরে এক বর্গা চাষির প্রায় ৫৫ শতাংশ জমিতে লাগানো শসা, মিষ্টিকুমড়া, জালি ফসলসহ অন্যান্য মূল্যবান সবজির গাছ কেটে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। 

শনিবার (৪ এপ্রিল) রাতের কোনো একসময় উপজেলার জয়নগর ইউনিয়নের ছোটাবন্ধ মধ্যপাড়া গ্রামের বর্গাচাষি মো. তোফাজ্জল হোসেন খানের লাগানো জমিতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, তোফাজ্জল হোসেন ও তার বড় ভাই একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব খানের কাছ থেকে ৫৫ শতাংশ জমি বর্গা নিয়ে প্রায় চার মাস আগে চাষাবাদ শুরু করেন। জমিতে শসা, মিষ্টিকুমড়া, জালিসহ অন্যান্য সবজির চারা লাগান। দীর্ঘ চার মাস যাবত এসব সবজির চারা জৈব সার, কীটনাশক দিয়ে যত্ন করে ফলোপযোগী করেন। প্রতিটি সবজি গাছে শসা, মিষ্টিকুমড়া, জালির ফুল ও ফল ধরতে শুরু করে। ভালো ফলনও হয়েছিল। কিন্তু গত শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা জমিতে লাগানো সব সবজি গাছ কেটে দিয়েছে।

বর্গাচাষি তোফাজ্জল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, প্রায় ৫০/৬০ হাজার টাকা খরচ করে জমিটিতে সবজির চারা লাগিয়েছিলাম। কিন্তু সবজির সঙ্গে এ কেমন শত্রুতা। রাতের অন্ধকারে আমার সব সর্বনাশ করে দিয়েছে। দেখার পর মুহূর্তের মধ্যেই সবজি চাষ নিয়ে আমার স্বপ্ন ভেঙে গেছে। আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ি। ধারদেনা করে সবজির চারা রোপণ করেছিলাম। এখন আমার কী হবে?

তিনি আরও জানান, গত বছরও তিনি একইভাবে এই জমিতে সবজি চাষ করে প্রায় চার লাখ টাকা লাভ করেছিলেন। এবার ফলন ভালো হয়েছিল, লাভও আগের চেয়ে বেশি আশা করেছিলেন তিনি। কিন্তু আশা আশাই রয়ে গেল। যারা এ ঘৃণ্য কাজটি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

শিবপুর থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow