জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

বন্যা, ঝড় আর বৃষ্টির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন বিউটি বেগম। সরেজমিনে দেখা যায়,  বরগুনা আমতলী উপজেলার আরপাঙ্গাসিয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামের ৫নং ওয়ার্ড পায়রা নদীর উপকূলে একদম কোল ঘেষে অস্থায়ী বাঁধের ওপর ঝুপড়ি ঘরে বসবাস করছেন অসহায় বিউটি বেগম। একমাত্র মাথা গোঁজার ঠাঁইটুকু নদীগর্ভে বিলীন হয়ে যায় দুই বছর আগে। সরেজমিনে জানা গেছে, শারীরিক অক্ষমতায় আগের মতো কাজও পান না। তাই হাত পেতে যা পান তাই দিয়ে কখনো খেয়ে কখনো না খেয়ে দিন কাটে।  কান্নাজড়িত কণ্ঠে বিউটি বলেন, বৃষ্টি নামলে আর ঘরে, ঘুমাইতে পারি না। আমারে যদি সরকার একটা ঘর দিত তাইলে শান্তি হতো। ইউপি চেয়ারম্যান শিউলি পারভীন মালা বলেন, বিউটির বিষয়টা আমি জেনেছি। তাকে পুনর্বাসন করা হবে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনজুরুল হক কাওসার বলেন, আমরা সরেজমিনে খোঁজ নিয়ে তাকে সরকারি সুযোগ সুবিদার আওতায় আনা হবে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, তদন্ত সাপেক্ষে অসহায় বিউটি বেগমকে সরকারি যাবতীয় সব সুবিধা দেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow