জর্ডানে বিকট বিস্ফোরণ, শোনা গেল ফিলিস্তিন থেকে

জর্ডানে অবস্থানরত মার্কিন যুদ্ধবিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। হামলার ফলে বিস্ফোরণের বিকট শব্দ ফিলিস্তিনি ভূখণ্ড থেকেও শোনা গেছে। আইআরজিসির বরাতে শনিবার আলজাজিরাসহ বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশ করে। আলজাজিরার খবরে ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাত দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে সফলভাবে আঘাত হেনেছে বলে আইআরজিসি দাবি করেছে। এদিকে কয়েকটি আরব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর কাছে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে, যা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকেও শোনা গেছে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা ক্ষয়ক্ষতির তথ্য জানানো হয়নি। ফলে ইরানের দাবি স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি।

জর্ডানে বিকট বিস্ফোরণ, শোনা গেল ফিলিস্তিন থেকে

জর্ডানে অবস্থানরত মার্কিন যুদ্ধবিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। হামলার ফলে বিস্ফোরণের বিকট শব্দ ফিলিস্তিনি ভূখণ্ড থেকেও শোনা গেছে। আইআরজিসির বরাতে শনিবার আলজাজিরাসহ বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশ করে।

আলজাজিরার খবরে ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাত দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে সফলভাবে আঘাত হেনেছে বলে আইআরজিসি দাবি করেছে।

এদিকে কয়েকটি আরব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর কাছে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে, যা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকেও শোনা গেছে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা ক্ষয়ক্ষতির তথ্য জানানো হয়নি। ফলে ইরানের দাবি স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow