জর্ডানে মার্কিন কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন কমান্ড সেন্টারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, এই হামলার তথ্য নিশ্চিত করেছে আইআরজিসি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের উদ্ধৃতি অনুযায়ী, আইআরজিসি একে ‘আগ্রাসীদের বিরুদ্ধে শাস্তিমূলক অভিযান’ হিসেবে বর্ণনা করেছে। আইআরজিসির দাবি, এই অভিযানে জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটি ও এর নিয়ন্ত্রণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আইআরজিসি আরও দাবি করেছে, এই হামলায় আল-আজরাক বিমানঘাঁটির স্থাপনাগুলো ধ্বংস হয়েছে। পাশাপাশি বিপুলসংখ্যক যুদ্ধবিমানও ধ্বংস করা হয়েছে বলে তারা জানিয়েছে। তবে এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীন যাচাই বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: এএফপি এসএএইচ

জর্ডানে মার্কিন কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন কমান্ড সেন্টারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, এই হামলার তথ্য নিশ্চিত করেছে আইআরজিসি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের উদ্ধৃতি অনুযায়ী, আইআরজিসি একে ‘আগ্রাসীদের বিরুদ্ধে শাস্তিমূলক অভিযান’ হিসেবে বর্ণনা করেছে। আইআরজিসির দাবি, এই অভিযানে জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটি ও এর নিয়ন্ত্রণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

আইআরজিসি আরও দাবি করেছে, এই হামলায় আল-আজরাক বিমানঘাঁটির স্থাপনাগুলো ধ্বংস হয়েছে। পাশাপাশি বিপুলসংখ্যক যুদ্ধবিমানও ধ্বংস করা হয়েছে বলে তারা জানিয়েছে। তবে এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীন যাচাই বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: এএফপি

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow