জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে। আইআরজিসির দাবি, এই হামলায় যুক্তরাষ্ট্রের থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি রাডার ধ্বংস করা হয়েছে।  এ বরাতে বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ওই হামলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, মার্কিন ঘাঁটির জ্বালানি ট্যাংক, একটি বড় হেলিকপ্টার সরঞ্জাম গুদাম এবং হেলিকপ্টার মেরামত ও রক্ষণাবেক্ষণ শেডও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। তাদের ভাষ্য অনুযায়ী, এসব স্থাপনায় আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  জর্ডানের জনগণের উদ্দেশে দেওয়া এক বার্তায় আইআরজিসি বলেছে, তাদের এই পদক্ষেপ জর্ডানের সার্বভৌমত্বের লঙ্ঘন নয়। বরং দেশটিতে মার্কিন সামরিক উপস্থিতিই জর্ডানের সার্বভৌমত্বের পরিপন্থি এবং মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো বৈধ ও প্রয়োজনীয়। এর আগে আইআরজিসি কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাতেও হামলা চালানোর দাবি করেছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow