জাকার্তায় টাইমস হায়ার এডুকেশনের জিএসডিসি আয়োজনে এআইইউবির অংশগ্রহণ

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) আন্তর্জাতিক উচ্চশিক্ষার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন গ্লোবাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট কংগ্রেসে (জিএসডিসি) অংশগ্রহণ নিয়েছে। এ বছরে টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) আয়োজিত সম্মেলন ২২ থেকে ২৫ জুন ইন্দোনেশিয়ার জাকার্তায় ইন্দোনেশিয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এবারের কংগ্রেসে বাংলাদেশ থেকে একমাত্র প্রদর্শনী (এক্সিবিটর) বিশ্ববিদ্যালয় হিসেবে অংশ নেয় এআইইউবি। সম্মেলনে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিকীকরণ এবং টেকসই উন্নয়নসংক্রান্ত বিভিন্ন কার্যক্রম তুলে ধরে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, গবেষক, নীতিনির্ধারক ও শিল্পখাতের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে উচ্চশিক্ষার ভূমিকা নিয়ে আয়োজিত বিভিন্ন অধিবেশনেও অংশ নেয় বিশ্ববিদ্যালয়টি। এআইইউবির প্রতিনিধি দলে ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শানিয়া মাহিয়া আবেদীন, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. দীপ নন্দী এবং অফিস অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের

জাকার্তায় টাইমস হায়ার এডুকেশনের জিএসডিসি আয়োজনে এআইইউবির অংশগ্রহণ

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) আন্তর্জাতিক উচ্চশিক্ষার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন গ্লোবাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট কংগ্রেসে (জিএসডিসি) অংশগ্রহণ নিয়েছে। এ বছরে টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) আয়োজিত সম্মেলন ২২ থেকে ২৫ জুন ইন্দোনেশিয়ার জাকার্তায় ইন্দোনেশিয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

এবারের কংগ্রেসে বাংলাদেশ থেকে একমাত্র প্রদর্শনী (এক্সিবিটর) বিশ্ববিদ্যালয় হিসেবে অংশ নেয় এআইইউবি। সম্মেলনে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিকীকরণ এবং টেকসই উন্নয়নসংক্রান্ত বিভিন্ন কার্যক্রম তুলে ধরে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, গবেষক, নীতিনির্ধারক ও শিল্পখাতের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে উচ্চশিক্ষার ভূমিকা নিয়ে আয়োজিত বিভিন্ন অধিবেশনেও অংশ নেয় বিশ্ববিদ্যালয়টি।

এআইইউবির প্রতিনিধি দলে ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শানিয়া মাহিয়া আবেদীন, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. দীপ নন্দী এবং অফিস অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের উপ-পরিচালক কারলিন নোয়েলে জিটা লামাগনা।

সম্মেলন চলাকালে এআইইউবি ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের ১৪টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করে। এসব চুক্তির মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা, একাডেমিক সহযোগিতা এবং পাঠ্যক্রম উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে।

এ ছাড়া সিটি ইউনিভার্সিটি অব ম্যাকাও, নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এবং হানইয়াং ইউনিভার্সিটির প্রতিনিধিদের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

অধ্যাপক ড. দীপ নন্দী এবং কারলিন লামাগনা টাইমস হায়ার এডুকেশনের সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিংস বিষয়ক একটি মাস্টারক্লাসে অংশ নেন। পাশাপাশি অধ্যাপক ড. দীপ নন্দী শিক্ষা ও সামাজিক প্রভাববিষয়ক একটি আন্তর্জাতিক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন।

জিএসডিসি ২০২৬-এ এআইইউবির অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিকীকরণ কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে। একই সঙ্গে এটি বৈশ্বিক উচ্চশিক্ষা ও গবেষণায় বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow