জাজিরায় আবারও ককটেল বিস্ফোরণ

শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মান্নান সরদার নামের এক বৃদ্ধ নিহতের একদিন পরেই আবারও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত পৌনে ৩টায় জাজিরা পৌরসভার জামাল মাদবরের কান্দি এলাকায় শাহ আলম বেপারির একটি ভবনের ছাদে এ বিস্ফোরণ ঘটে।  বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। এতে ভবনের ছাদের নিরাপত্তা গাইডওয়াল ধসে পড়ে এবং ছাদে থাকা পানির ট্যাংক ফেটে যায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলার গজনাইপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে ককটেল বিস্ফোরণে ৭৫ বছর বয়সী মান্নান সরদার নিহত হন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে একজন ককটেল বিস্ফোরণে কবজি বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন। মান্নান সরদার নিহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই পরদিন রাতেই জাজিরা পৌরসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাজিরার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্

জাজিরায় আবারও ককটেল বিস্ফোরণ

শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মান্নান সরদার নামের এক বৃদ্ধ নিহতের একদিন পরেই আবারও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত পৌনে ৩টায় জাজিরা পৌরসভার জামাল মাদবরের কান্দি এলাকায় শাহ আলম বেপারির একটি ভবনের ছাদে এ বিস্ফোরণ ঘটে। 

বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। এতে ভবনের ছাদের নিরাপত্তা গাইডওয়াল ধসে পড়ে এবং ছাদে থাকা পানির ট্যাংক ফেটে যায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলার গজনাইপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে ককটেল বিস্ফোরণে ৭৫ বছর বয়সী মান্নান সরদার নিহত হন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে একজন ককটেল বিস্ফোরণে কবজি বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন।

মান্নান সরদার নিহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই পরদিন রাতেই জাজিরা পৌরসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাজিরার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

খবর পেয়ে জাজিরা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের ছাদে একটি ককটেল মজুত ছিল। তবে কীভাবে সেখানে বিস্ফোরকটি রাখা হলো, কারা রেখেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে গত ১৫ দিনের মধ্যে জাজিরার ৩টি পৃথক এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত ২৯ জুলাই বিকেনগর ইউনিয়নের কদম আলী মাদবর কান্দি গ্রামের জব্বার মাদবরের বাড়ির টয়লেটের ছাদে শক্তিশালী বোমা বিস্ফোরণে ছাদ ধসে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় পানির ট্যাংকও উড়ে গিয়ে অন্য স্থানে পড়ে।

এর দুই দিন আগে ২৭ জুলাই বিলাসপুর ইউনিয়নে এক প্রবাসীর বাড়ির পেছনে থাকা সেপটিক ট্যাংকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেপটিক ট্যাংকের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এ ছাড়া গত ছয় মাসে বিলাসপুর ইউনিয়নে একাধিক ককটেল বিস্ফোরণ, কবরস্থান থেকে বিপুলসংখ্যক ককটেল উদ্ধারের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। এর মধ্যেই সংঘর্ষে ককটেল বিস্ফোরণে একজন নিহত হওয়ার পরদিন আবারও বোমা বিস্ফোরণের ঘটনা স্থানীয়দের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাজিরায় ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও এসব বিস্ফোরকের উৎস এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি নেই। তাদের প্রশ্ন, একজনের মৃত্যুর পরও কীভাবে মাত্র একদিনের মধ্যে আবারও জনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটছে।

তারা বলছেন, এসব ঘটনাকে বিচ্ছিন্নভাবে না দেখে গত কয়েক মাসে ঘটে যাওয়া সব ককটেল বিস্ফোরণের ঘটনা একসঙ্গে তদন্ত করা প্রয়োজন। এসব কোথা থেকে আসছে, কারা মজুত করছে এবং কারা এসব ব্যবহার করছে, তা দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

 

জানতে চাইলে ইতালি প্রবাসী শাহ আলম বেপারীর বড় ভাই মান্নান বেপারী বলেন, আমার ভাই পরিবারসহ সকলেই ইতালি থাকে। এ বাড়িটি তালাবদ্ধ ছিল। কে কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা জানি না। 

জাজিরা থানার ওসি সালেহ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow