‘জাজ সিটি’ দিয়েই ভাগ্য বদলাবেন আরিফিন শুভ

দেশের দর্শকপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। অভিনয় দক্ষতা দিয়ে দর্শক হৃদয় জয় করলেও বছর জুড়ে খুব বেশি একটা কাজে দেখা যায় না তাকে। এমনকি বেশ কয়েকটি  সিনেমায় অভিনয় করলেও বেশির ভাগ সিনেমা গিয়েছে ফ্লপের দখলে। তবে এবার হয়তো আলোর মুখ দেখতে চলেছেন আরিফিন শুভ। বলিউড সিরিজ ‘জাজ সিটি’ দিয়ে নতুন ভাবে প্রত্যাবর্তনের মাধ্যমে নিজের ভাগ্য বদলাতে চলেছেন দেশের দর্শকপ্রিয় এই অভিনেতা। সম্প্রতি ভারতের কলকাতায় সিরিজটির প্রচারণা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এই নায়ক। সেখানে গাঢ় সবুজ রঙের স্যাটিন স্যুট এবং স্টাইলিশ সানগ্লাসে অত্যন্ত আধুনিক ও নজরকাড়া লুকে দেখা গেছে তাকে। প্রচারণা অনুষ্ঠানের সেই লুকের একগুচ্ছ ছবি এবার নিজের সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন আরিফিন শুভ। ছবিতে তাকে এক আত্মবিশ্বাসী ও স্টাইলিশ অবস্থায় দেখা গেছে। ছবির ক্যাপশনে লেখেন, “লেস পারফেকশন, মোর অথেন্টিসিটি”, অর্থাৎ, কম নিখুঁত, বেশি খাঁটি। সিরিজটিতে ‘জিমি রায়’ নামক একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ; বিপরীতে আছেন ওপার বাংলার অভিনেত্রী সৌরসেনী মৈত্র। সত্তর দশকের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে শুভর রেট্রো লুক, আভিজাত্যপূর্ণ পোশাক এবং গম্ভীর উপস্থিত

‘জাজ সিটি’ দিয়েই ভাগ্য বদলাবেন আরিফিন শুভ
দেশের দর্শকপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। অভিনয় দক্ষতা দিয়ে দর্শক হৃদয় জয় করলেও বছর জুড়ে খুব বেশি একটা কাজে দেখা যায় না তাকে। এমনকি বেশ কয়েকটি  সিনেমায় অভিনয় করলেও বেশির ভাগ সিনেমা গিয়েছে ফ্লপের দখলে। তবে এবার হয়তো আলোর মুখ দেখতে চলেছেন আরিফিন শুভ। বলিউড সিরিজ ‘জাজ সিটি’ দিয়ে নতুন ভাবে প্রত্যাবর্তনের মাধ্যমে নিজের ভাগ্য বদলাতে চলেছেন দেশের দর্শকপ্রিয় এই অভিনেতা। সম্প্রতি ভারতের কলকাতায় সিরিজটির প্রচারণা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এই নায়ক। সেখানে গাঢ় সবুজ রঙের স্যাটিন স্যুট এবং স্টাইলিশ সানগ্লাসে অত্যন্ত আধুনিক ও নজরকাড়া লুকে দেখা গেছে তাকে। প্রচারণা অনুষ্ঠানের সেই লুকের একগুচ্ছ ছবি এবার নিজের সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন আরিফিন শুভ। ছবিতে তাকে এক আত্মবিশ্বাসী ও স্টাইলিশ অবস্থায় দেখা গেছে। ছবির ক্যাপশনে লেখেন, “লেস পারফেকশন, মোর অথেন্টিসিটি”, অর্থাৎ, কম নিখুঁত, বেশি খাঁটি। সিরিজটিতে ‘জিমি রায়’ নামক একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ; বিপরীতে আছেন ওপার বাংলার অভিনেত্রী সৌরসেনী মৈত্র। সত্তর দশকের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে শুভর রেট্রো লুক, আভিজাত্যপূর্ণ পোশাক এবং গম্ভীর উপস্থিতি ভক্তদের মাঝে রহস্যের সৃষ্টি করেছে।  সম্প্রতি প্রকাশিত পোস্টারেও প্রেম, সংগীত আর সংঘাতের এক উত্তাল সময়ের ইঙ্গিত পাওয়া গেছে। নির্মাতা সৌমিক সেনের পরিচালনায় এই সিরিজের মাধ্যমে বলিউডের মাটিতে শুভ নিজের শক্ত অবস্থান তৈরি করবেন- এমনটাই ধারণা তার ভক্তদের। আগামী ১৯ মার্চ তারিখে ‘সনি লিভ’-এ মুক্তি পাবে ‘জাজ সিটি’ সিরিজটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow