জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। পরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিন বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করে। বিউগলে করুণ সুর বাজানো হয় এবং শহীদদের স্মরণে নির্ধারিত আনুষ্ঠানিকতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং কিছু সময় স্মৃতিসৌধ এলাকা পরিদর্শন করেন। এদিকে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ চত্বরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নেন। বিশেষ করে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিনের নেতৃত্বে উল্লেখযোগ্যসংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা বিভিন্ন স্লোগান দেন এবং ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশেও সারিবদ্ধভাব

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। পরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় তিন বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করে। বিউগলে করুণ সুর বাজানো হয় এবং শহীদদের স্মরণে নির্ধারিত আনুষ্ঠানিকতা পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং কিছু সময় স্মৃতিসৌধ এলাকা পরিদর্শন করেন।

এদিকে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ চত্বরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নেন। বিশেষ করে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিনের নেতৃত্বে উল্লেখযোগ্যসংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা বিভিন্ন স্লোগান দেন এবং ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশেও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান।

সফর উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow