জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে এ নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সভাপতি ও ড. কে এম আই মন্টি সাধারণ সম্পাদক হয়েছেন।  বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে।  ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে রয়েছেন, সিনিয়র সহসভাপতি জাহেদুল হক শামীম (নোয়াখালী), সহসভাপতি মো. জাকির হোসেন (ঢাকা), শরিফুল ইসলাম মিলন (ঢাকা), গোলাম মোস্তফা রঞ্জু (নীলফামারী), মোনাফ মুকুল (দিনাজপুর), আবু সাদাত মো. জাকির (কুড়িগ্রাম), সোয়েব হাসান (বগুড়া), ওবায়দুর রহমান অটল (নারায়ণগঞ্জ), রিয়েল রোমান (ঢাকা), মাশফিকুল হক জয় (লক্ষ্মীপুর), মো. ইফতেখায়রুল আলম নাঈম লস্কর (ফরিদপুর) প্রমুখ।  যুগ্ম সাধারণ সম্পাদক স্থপতি আব্দুল্লাহ আল মামুন (রাজবাড়ী), সাংগঠনিক সম্পাদক এ.বি.এম হেলাল উদ্দিন (ঢাকা)।  এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ, বরিশা

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে এ নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সভাপতি ও ড. কে এম আই মন্টি সাধারণ সম্পাদক হয়েছেন।  বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে।  ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে রয়েছেন, সিনিয়র সহসভাপতি জাহেদুল হক শামীম (নোয়াখালী), সহসভাপতি মো. জাকির হোসেন (ঢাকা), শরিফুল ইসলাম মিলন (ঢাকা), গোলাম মোস্তফা রঞ্জু (নীলফামারী), মোনাফ মুকুল (দিনাজপুর), আবু সাদাত মো. জাকির (কুড়িগ্রাম), সোয়েব হাসান (বগুড়া), ওবায়দুর রহমান অটল (নারায়ণগঞ্জ), রিয়েল রোমান (ঢাকা), মাশফিকুল হক জয় (লক্ষ্মীপুর), মো. ইফতেখায়রুল আলম নাঈম লস্কর (ফরিদপুর) প্রমুখ।  যুগ্ম সাধারণ সম্পাদক স্থপতি আব্দুল্লাহ আল মামুন (রাজবাড়ী), সাংগঠনিক সম্পাদক এ.বি.এম হেলাল উদ্দিন (ঢাকা)।  এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, খুলনা, ফরিদপুর, সিলেট, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের জন্য পৃথক সহসাংগঠনিক সম্পাদক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি অর্থ, দপ্তর, প্রচার, আন্তর্জাতিক, আইন, শিক্ষা এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদেও প্রতিনিধিদের নাম ঘোষণা করা হয়েছে।  সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় ঢাকার পুরানা পল্টনে অবস্থিত এবং কমিটির অনুমোদন কপি সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow