জাতীয় পেনশন কর্তৃপক্ষের নতুন নির্বাহী চেয়ারম্যান সুরাতুজ্জামান

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নকারী সংস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মো. সুরাতুজ্জামান। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৫তম ব্যাচের একজন কর্মকর্তা। অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অর্থ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিবসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং লেখালেখির সঙ্গে জড়িত। এদিকে শেখ কামরুল হাসান অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নকারী সংস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য হিসেবে যোগদান করেছেন। তিনি বিসিএস (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস) ক্যাডারের ১৫তম ব্যাচের একজন কর্মকর্তা। অর্থ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি চাকরি জীবনে তিনটি মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি), বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকসহ অর্থ প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নতুন নির্বাহী চেয়ারম্যান সুরাতুজ্জামান

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নকারী সংস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মো. সুরাতুজ্জামান। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৫তম ব্যাচের একজন কর্মকর্তা।

অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অর্থ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিবসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং লেখালেখির সঙ্গে জড়িত।

এদিকে শেখ কামরুল হাসান অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নকারী সংস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য হিসেবে যোগদান করেছেন। তিনি বিসিএস (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস) ক্যাডারের ১৫তম ব্যাচের একজন কর্মকর্তা।

অর্থ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি চাকরি জীবনে তিনটি মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি), বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকসহ অর্থ প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বিনিয়োগ বোর্ড, নৌপরিবহন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উচ্চতর পদে দায়িত্ব পালনসহ তিনি কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে প্রথম সচিব (বাণিজ্যিক) ছিলেন।

তিনি শ্রীমঙ্গলে চা বাগান শ্রমিক ভবিষ্য তহবিল কার্যালয়ে নিয়ন্ত্রক হিসেবে শ্রমিক উন্নয়ন অবদান রেখেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ‘বি’ গ্রেড আম্পায়ার ছিলেন। তিনি আর্থিক ও প্রশাসনিক আইনের হ্যান্ডবুক নামক পুস্তকের প্রণেতা।

এমএএস/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow