জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের কেবিনেট কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানমহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ শুরু হয়েছে। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন শুরু হয়। বিএনপি সরকার গঠনের পর এটি সংসদের প্রথম বাজেট অধিবেশন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন বলে জানা গেছে। কেএইচ/ইএ

জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের কেবিনেট কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানমহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ শুরু হয়েছে। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন শুরু হয়। বিএনপি সরকার গঠনের পর এটি সংসদের প্রথম বাজেট অধিবেশন।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন বলে জানা গেছে।

কেএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow