জাতীয় সংসদের চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি
ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ (পাথরঘাটা, বামনা, বেতাগী) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ (হুইপস) অর্ডার, ১৯৭২ (১৯৭২ সালের পি.ও. ৬৪) এর ধারা ৩(১) অনুযায়ী রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য আলহাজ নুরুল ইসলাম মনি সংসদ সদস্যকে চিপ হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন। নুরুল ইসলাম মনি চিফ হুইপ নিয়োগ পাওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, তার নেতৃত্বে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং জাতীয় পর্যায়ে বরগুনার প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে। পাশাপাশি সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সরকারের নীতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। পাথরঘাটা, বামনা, বেতাগী উপজেলা নিয়ে গঠিত এ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচ
ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ (পাথরঘাটা, বামনা, বেতাগী) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি।
সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ (হুইপস) অর্ডার, ১৯৭২ (১৯৭২ সালের পি.ও. ৬৪) এর ধারা ৩(১) অনুযায়ী রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য আলহাজ নুরুল ইসলাম মনি সংসদ সদস্যকে চিপ হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন।
নুরুল ইসলাম মনি চিফ হুইপ নিয়োগ পাওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, তার নেতৃত্বে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং জাতীয় পর্যায়ে বরগুনার প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে। পাশাপাশি সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সরকারের নীতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। পাথরঘাটা, বামনা, বেতাগী উপজেলা নিয়ে গঠিত এ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
What's Your Reaction?