জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগ
বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামকে জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়-এর সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, The Bangladesh (Whips) Order, 1972-এর Article 3(1) অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি তাকে ত্রয়োদশ বাংলাদেশ জাতীয় সংসদ-এর চিফ হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন। এছাড়া মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ হুইপ অধ্যাদেশ ১৯৭২-এর আর্টিকেল ৩(১) অনুযায়ী রাষ্ট্রপতি নিম্নোক্ত সংসদ সদস্যদের হুইপ নিয়োগ দেন—আলহাজ মো. জি কে গউছ (২৪১, হবিগঞ্জ-৩)রফিকুল ইসলাম (১০১, খুলনা-৩)মিয়া নুরুদ্দিন আহাম্মেদ (২২৩, শরীয়তপুর-৩)এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু (৫৯, নাটোর-২)মো. আখতারুজ্জামান মিয়া (৯, দিনাজপুর-৪)এ বি এম আশরাফ উদ্দিন নিজান (২৭৭, লক্ষ্মীপুর-৪) নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা সংসদীয় কার্যক্রমে দলীয় শৃঙ্খলা রক্ষা, উপস্থিতি নিশ্চিতকরণ এবং আইন প্রণয়ন প্রক্রিয়ায় সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।
বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামকে জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়-এর সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, The Bangladesh (Whips) Order, 1972-এর Article 3(1) অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি তাকে ত্রয়োদশ বাংলাদেশ জাতীয় সংসদ-এর চিফ হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন।
এছাড়া মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ হুইপ অধ্যাদেশ ১৯৭২-এর আর্টিকেল ৩(১) অনুযায়ী রাষ্ট্রপতি নিম্নোক্ত সংসদ সদস্যদের হুইপ নিয়োগ দেন—
আলহাজ মো. জি কে গউছ (২৪১, হবিগঞ্জ-৩)
রফিকুল ইসলাম (১০১, খুলনা-৩)
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ (২২৩, শরীয়তপুর-৩)
এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু (৫৯, নাটোর-২)
মো. আখতারুজ্জামান মিয়া (৯, দিনাজপুর-৪)
এ বি এম আশরাফ উদ্দিন নিজান (২৭৭, লক্ষ্মীপুর-৪)
নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা সংসদীয় কার্যক্রমে দলীয় শৃঙ্খলা রক্ষা, উপস্থিতি নিশ্চিতকরণ এবং আইন প্রণয়ন প্রক্রিয়ায় সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।
What's Your Reaction?