জাতীয় সঞ্চয় স্কিমের সুদহার নির্ধারণ

জাতীয় সঞ্চয় স্কিমগুলোর সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ডিসেম্বর পর্যন্ত আগের নির্ধারিত সুদহারই বহাল থাকবে। সোমবার (৬ জুলাই) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক, যা পরে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়। নির্দেশনায় বলা হয়, চলতি বছরের জানুয়ারি–জুন সময়কালে যে সুদের হার ও শর্ত প্রযোজ্য ছিল, জুলাই–ডিসেম্বর ২০২৬ সময়েও তা অপরিবর্তিত থাকবে। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)–এর ২ জুলাই জারি করা প্রজ্ঞাপনের ভিত্তিতে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সুদের হার অপরিবর্তিত থাকায় নতুন বিনিয়োগকারী এবং নির্ধারিত সময়ে সঞ্চয়পত্র ক্রয়কারীরা আগের নিয়ম অনুযায়ীই মুনাফা পাবেন। একই সঙ্গে বিদ্যমান শর্তাবলিতেও কোনো পরিবর্তন আসছে না।

জাতীয় সঞ্চয় স্কিমের সুদহার নির্ধারণ

জাতীয় সঞ্চয় স্কিমগুলোর সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ডিসেম্বর পর্যন্ত আগের নির্ধারিত সুদহারই বহাল থাকবে।

সোমবার (৬ জুলাই) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক, যা পরে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়, চলতি বছরের জানুয়ারি–জুন সময়কালে যে সুদের হার ও শর্ত প্রযোজ্য ছিল, জুলাই–ডিসেম্বর ২০২৬ সময়েও তা অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)–এর ২ জুলাই জারি করা প্রজ্ঞাপনের ভিত্তিতে নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সুদের হার অপরিবর্তিত থাকায় নতুন বিনিয়োগকারী এবং নির্ধারিত সময়ে সঞ্চয়পত্র ক্রয়কারীরা আগের নিয়ম অনুযায়ীই মুনাফা পাবেন। একই সঙ্গে বিদ্যমান শর্তাবলিতেও কোনো পরিবর্তন আসছে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow