জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

ইসলামী চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে পবিত্র আরাফাত দিবস ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। আসন্ন হজ ও ঈদুল আজহা উপলক্ষে সম্ভাব্য সময়সূচি বিবেচনায় নিয়ে দেশটির মন্ত্রিসভা ছয় দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে। সরকার জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আরবি বছরের শেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। এ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়, আর তার আগের দিন পালিত হয় আরাফাত দিবস—যেদিন হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করেন। এই হিসাব অনুযায়ী, পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে ২৬ মে (মঙ্গলবার), এবং পরদিন ২৭ মে (বুধবার) ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাব্য তারিখগুলো মাথায় রেখেই ছুটির সূচি নির্ধারণ করেছে আমিরাত সরকার। সংযুক্ত আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি থাকে শনি ও রবিবার, যা পড়ছে ৩০ ও ৩১ মে। এ ছাড়া ২৬ মে হজের দিন ছুটি থাকবে, এবং ২৭ থেকে ২৯ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট ছয় দিনের টানা সরকারি ছুটি উপভোগ করবেন দেশটির নাগরিকরা। সূত্র: খালিজ টাইমস

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

ইসলামী চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে পবিত্র আরাফাত দিবস ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। আসন্ন হজ ও ঈদুল আজহা উপলক্ষে সম্ভাব্য সময়সূচি বিবেচনায় নিয়ে দেশটির মন্ত্রিসভা ছয় দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে।

সরকার জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আরবি বছরের শেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। এ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়, আর তার আগের দিন পালিত হয় আরাফাত দিবস—যেদিন হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করেন।

এই হিসাব অনুযায়ী, পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে ২৬ মে (মঙ্গলবার), এবং পরদিন ২৭ মে (বুধবার) ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাব্য তারিখগুলো মাথায় রেখেই ছুটির সূচি নির্ধারণ করেছে আমিরাত সরকার।

সংযুক্ত আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি থাকে শনি ও রবিবার, যা পড়ছে ৩০ ও ৩১ মে। এ ছাড়া ২৬ মে হজের দিন ছুটি থাকবে, এবং ২৭ থেকে ২৯ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি নির্ধারণ করা হয়েছে।

সব মিলিয়ে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট ছয় দিনের টানা সরকারি ছুটি উপভোগ করবেন দেশটির নাগরিকরা।

সূত্র: খালিজ টাইমস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow