বাড়ি থেকে উদ্ধার হলো ৪০ কেজির বিশাল অজগর

মৌলভীবাজারের কমলগঞ্জে হীড বাংলাদেশ প্রকল্প সংলগ্ন একটি বাড়ি থেকে প্রায় ৪০ কেজি ওজনের একটি অজগর উদ্ধার করা হয়েছে। পরে রাতেই সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। মঙ্গলবার (৩১ মার্চ) রাত নয়টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের হীড বাংলাদেশ প্রকল্প সংলগ্ন মিজান মিয়ার বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে মাঝরাতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালাউন্সের রেসকিউ টিমের সদস্যদের সহযোগিতায় সাপটিকে লাউয়াছড়া বনের গহিন অরণ্যে অবমুক্ত করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ওই বাড়ি থেকে আনুমানিক ৪০ কেজি ওজনের বিশাল অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালাউন্সের রেসকিউ টিমের সদস্যরা। পরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় উদ্ধারকৃত সাপটি রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালাউন্সের রেসকিউ টিমের সদস্য চঞ্চল গোয়ালা, সামদেও পাশী ও মুক্তাদির রহমান। এছাড়াও বনবিভাগ এবং কমলগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। বন্যপ্রাণী ব

বাড়ি থেকে উদ্ধার হলো ৪০ কেজির বিশাল অজগর

মৌলভীবাজারের কমলগঞ্জে হীড বাংলাদেশ প্রকল্প সংলগ্ন একটি বাড়ি থেকে প্রায় ৪০ কেজি ওজনের একটি অজগর উদ্ধার করা হয়েছে। পরে রাতেই সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত নয়টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের হীড বাংলাদেশ প্রকল্প সংলগ্ন মিজান মিয়ার বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে মাঝরাতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালাউন্সের রেসকিউ টিমের সদস্যদের সহযোগিতায় সাপটিকে লাউয়াছড়া বনের গহিন অরণ্যে অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ওই বাড়ি থেকে আনুমানিক ৪০ কেজি ওজনের বিশাল অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালাউন্সের রেসকিউ টিমের সদস্যরা। পরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় উদ্ধারকৃত সাপটি রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালাউন্সের রেসকিউ টিমের সদস্য চঞ্চল গোয়ালা, সামদেও পাশী ও মুক্তাদির রহমান। এছাড়াও বনবিভাগ এবং কমলগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অজগর সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে রাতেই অবমুক্ত করা হয়েছে।

এম ইসলাম/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow