রাত ৮টা পর্যন্ত দোকান খোলার অনুমতি চান ব্যবসায়ীরা
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকার দেশের সব শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৬টায় বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। তারা চাচ্ছে, রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ দেওয়া হোক। সমিতির নেতারা জানিয়েছেন, প্রয়োজনে সকাল ৯টার পরিবর্তে তারা দোকানপাট বেলা ১১টায় খুলতে ইচ্ছুক। তবে সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত যেন ব্যবসা করার সুযোগ রাখা হয়। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমানের যৌথ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমিতির স্ট্যান্ডিং কমিটির জরুরি ভার্চুয়াল সভায় দেশের ৭০ লাখ দোকান ব্যবসায়ী ও আড়াই কোটি কর্মচারীর কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে সরকারকে সহযোগিতা করার জন্য গতকাল (বৃহস্পতিবার) দেশের সব দোকানপাট, বিপণিবিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ করার ঘোষণা দিয়েছিল সমিতি। এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে স
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকার দেশের সব শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৬টায় বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। তারা চাচ্ছে, রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ দেওয়া হোক।
সমিতির নেতারা জানিয়েছেন, প্রয়োজনে সকাল ৯টার পরিবর্তে তারা দোকানপাট বেলা ১১টায় খুলতে ইচ্ছুক। তবে সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত যেন ব্যবসা করার সুযোগ রাখা হয়।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমানের যৌথ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমিতির স্ট্যান্ডিং কমিটির জরুরি ভার্চুয়াল সভায় দেশের ৭০ লাখ দোকান ব্যবসায়ী ও আড়াই কোটি কর্মচারীর কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে সরকারকে সহযোগিতা করার জন্য গতকাল (বৃহস্পতিবার) দেশের সব দোকানপাট, বিপণিবিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ করার ঘোষণা দিয়েছিল সমিতি।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা, ব্যাংক লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা, এবং দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত আজ (৩ এপ্রিল) থেকে কার্যকর হয়।
What's Your Reaction?