জাপানের সহায়তা যুব উন্নয়ন কার্যক্রমের পরিধি বাড়ছে
বাংলাদেশ ফুটবলের অকৃত্রিম বন্ধু হিসেবে দীর্ঘদিন ধরেই পাশে আছে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ)। এশিয়া থেকে নিয়মিত বিশ্বকাপ খেলা দেশটির আর্থিক সহায়তায় যুব উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ। এবারের কার্যক্রমের পরিধি বাড়ছে।
গত মৌসুমে জেএফএর সহায়তায় আয়োজিত অনূর্ধ্ব-১৪ নারী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ৪৩ জেলা দল। এবার বাড়ছে ৪ জেলা। ‘জেএফএ অনূর্ধ্ব-১৪ ওম্যান্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬’ নামে আয়োজিত আসরে খেলবে ৪৭ দল। রাজবাড়ী, রংপুর ও ফেনীতে খেলা শুরু হচ্ছে শুক্রবার থেকে। ১০ জুন শুরু হবে টাঙ্গাইল, ঝিনাইদহ ও রাজশাহী ভেন্যুর খেলা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) সংবাদ সম্মেলনে আসরের বিস্তারিত তথ্য জানানো হয়। সম্মেলনে বাফুফে নারী বিভাগের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলছিলেন, ‘গত মৌসুমে নকআউট ভিত্তিতে খেলা হয়েছিল। এবার গ্রুপ পর্যায়ে রাউন্ড রবিন লিগ হচ্ছে। অংশগ্রহণকারী দলগুলো আগে পেত ২৫ হাজার টাকা, এবার সেটা বেড়ে ৪৫ হাজার হচ্ছে। চূড়ান্ত পর্বে ওঠা দলগুলো ৪৫ হাজার করে পাবে। টুর্নামেন্টের সময় একটু বর্ধিত হওয়ায় ফিফা থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে।’
বিশ্বব্যাপী বিস্তৃত ফুটবল কার্যক্রমের

বিশ্বব্যাপী বিস্তৃত ফুটবল কার্যক্রমের জন্য ফিফা কানেক্টে নিবন্ধন করতে হয়। গত মৌসুমের জেএফএর সহায়তায় আয়োজিত প্রতিযোগিতায় ফিফা কানেক্ট সংক্রান্ত জটিলতায় খেলতে পারেনি গাইবান্ধা দল। এই সম্পর্কে মাহফুজা আক্তার কিরণ বলছিলেন, ‘যারা খেলবে এরই মধ্যে তারা ফিফা কানেক্টের আওতায় এসেছে। গতবার একটি জেলার এক খেলোয়াড়রা নিবন্ধিত ছিল। মাঠে ছিল অন্য খেলোয়াড়রা। এজন্য সেই দলটি খেলতে পারেনি। যারা কানেক্টেড থাকবে, তারা অবশ্যই খেলতে পারবে।’