জাপান সফরে যাচ্ছেন জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাপান সফরে যাচ্ছেন। আগামীকাল শনিবার (২ মে) তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক সপ্তাহের জন্য ঢাকা ত্যাগ করবেন।  শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম এ তথ্য জানান। তিনি জানান, শনিবার রাত ৩টার ফ্লাইটে ডা. শফিকুর রহমান যাত্রা করবেন।  জামায়াত আমিরের সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।  সব কিছু ঠিক থাকলে আগামী ৯ মে সফর শেষে ঢাকায় ফিরবেন ডা. শফিকুর রহমান।

জাপান সফরে যাচ্ছেন জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাপান সফরে যাচ্ছেন। আগামীকাল শনিবার (২ মে) তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক সপ্তাহের জন্য ঢাকা ত্যাগ করবেন। 

শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম এ তথ্য জানান। তিনি জানান, শনিবার রাত ৩টার ফ্লাইটে ডা. শফিকুর রহমান যাত্রা করবেন। 

জামায়াত আমিরের সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি। 

সব কিছু ঠিক থাকলে আগামী ৯ মে সফর শেষে ঢাকায় ফিরবেন ডা. শফিকুর রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow