জাবির বাসে লাইভ ট্র্যাকিং চালুর উদ্যোগ ছাত্রদলের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে ‘লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাবি শাখা। বৃহস্পতিবার (৭ মে) আনুষ্ঠানিকভাবে এ সিস্টেমের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। সংশ্লিষ্টরা জানান, পাইলট প্রকল্প হিসেবে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে এ প্রযুক্তি চালু করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে সব বাসে এ সিস্টেম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। লাইভ ট্র্যাকিং সিস্টেম চালু হলে শিক্ষার্থীরা মোবাইল ফোনের মাধ্যমে অবস্থান তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন। পাশাপাশি বাস কখন পৌঁছাবে, দেরি হলে নোটিফিকেশন পাওয়াসহ যাতায়াতে আরও নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। জাবি ছাত্রদল উদ্যোগে আইট্রেকারবিডি ক্যাম্পানির মাধ্যমে এ প্রযুক্তি চালু করা হচ্ছে বলে জানা যায়। ‘স্মার্ট ক্যাম্পাস’ গঠনের অংশ হিসেবে শিক্ষার্থীবান্ধব এই উদ্যোগে নেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর আরও সেবা শিক্ষার্থীদের জন্য চালু করার পরিকল্পনাও রয়েছে। জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন,

জাবির বাসে লাইভ ট্র্যাকিং চালুর উদ্যোগ ছাত্রদলের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে ‘লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাবি শাখা।

বৃহস্পতিবার (৭ মে) আনুষ্ঠানিকভাবে এ সিস্টেমের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

সংশ্লিষ্টরা জানান, পাইলট প্রকল্প হিসেবে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে এ প্রযুক্তি চালু করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে সব বাসে এ সিস্টেম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। লাইভ ট্র্যাকিং সিস্টেম চালু হলে শিক্ষার্থীরা মোবাইল ফোনের মাধ্যমে অবস্থান তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন। পাশাপাশি বাস কখন পৌঁছাবে, দেরি হলে নোটিফিকেশন পাওয়াসহ যাতায়াতে আরও নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

জাবি ছাত্রদল উদ্যোগে আইট্রেকারবিডি ক্যাম্পানির মাধ্যমে এ প্রযুক্তি চালু করা হচ্ছে বলে জানা যায়। ‘স্মার্ট ক্যাম্পাস’ গঠনের অংশ হিসেবে শিক্ষার্থীবান্ধব এই উদ্যোগে নেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর আরও সেবা শিক্ষার্থীদের জন্য চালু করার পরিকল্পনাও রয়েছে।

জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে ৭ মে দুটি বাসে পরীক্ষামূলকভাবে লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম চালু করা হবে। সফল হলে পরে বিশ্ববিদ্যালয়ের সব বাসে এটি পুরোপুরি চালু করবো।

মো. রকিব হাসান প্রান্ত/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow