জাবি ছাত্রীকে বাসায় নিয়ে হাতুড়িপেটার অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ৫৩ ব্যাচের এক নারী শিক্ষার্থীকে ব্ল্যাকমেইল করে বাসায় নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পাশে ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগের ৪৪তম আবর্তনের সাবেক শিক্ষার্থী। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা এবং আব্দুর রশিদের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। জানা যায়, মঙ্গলবার অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী নারী শিক্ষার্থীর হলের (তারামন বিবি) সামনে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। ‘শেষ কথা’ বলার অজুহাতে ভয়ভীতি প্রদর্শন করে ইসলামনগর এলাকার একটি বাসায় নিয়ে যান। সেখানে ভুক্তভোগীর মুখে টেপ পেঁচিয়ে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। এক পর্যায়ে তার হাতে ফুটন্ত গরম পানি ঢেলে ঝলসে দেওয়া হয়। নির্যাতনের একপর্যায়ে সুযোগ পেয়ে ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ব

জাবি ছাত্রীকে বাসায় নিয়ে হাতুড়িপেটার অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ৫৩ ব্যাচের এক নারী শিক্ষার্থীকে ব্ল্যাকমেইল করে বাসায় নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পাশে ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগের ৪৪তম আবর্তনের সাবেক শিক্ষার্থী। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা এবং আব্দুর রশিদের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

জানা যায়, মঙ্গলবার অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী নারী শিক্ষার্থীর হলের (তারামন বিবি) সামনে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। ‘শেষ কথা’ বলার অজুহাতে ভয়ভীতি প্রদর্শন করে ইসলামনগর এলাকার একটি বাসায় নিয়ে যান। সেখানে ভুক্তভোগীর মুখে টেপ পেঁচিয়ে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। এক পর্যায়ে তার হাতে ফুটন্ত গরম পানি ঢেলে ঝলসে দেওয়া হয়।

নির্যাতনের একপর্যায়ে সুযোগ পেয়ে ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যায়। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) মামলা গ্রহণ করা হয়েছে (মামলা নম্বর-৭৮)। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রকিব হাসান প্রান্ত/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow