জামাতাকে স্বর্ণের আংটি উপহার দেওয়া কি জায়েজ?
প্রশ্ন: বিয়ের সময় জামাতাকে শ্বশুর-শাশুড়ির পক্ষ থেকে স্বর্ণের আংটি উপহার দেওয়া কি জায়েজ হবে? উত্তর: ইসলামে পুরুষের জন্য স্বর্ণালঙ্কার ব্যবহার করা নিষিদ্ধ হলেও স্বর্ণালঙ্কারের মালিক হওয়া পুরুষের জন্য জায়েজ। তাই পুরুষকে স্বর্ণালঙ্কার উপহার হিসেবে দেওয়া জায়েজ, তার জন্য তা গ্রহণ করাও জায়েজ। সুতরাং বিয়ের সময় শ্বশুর-শাশুড়ির পক্ষ থেকে জামাতাকে স্বর্ণের আংটি উপহার দেওয়া এবং জামাতার জন্য ওই উপহার গ্রহণ জায়েজ। উপহার পাওয়ার পর জামাতা ওই আংটি নিজের স্ত্রীকে বা অন্য কাউকে ব্যবহারের জন্য দিতে পারবেন, উপহার হিসেবে দিয়ে দিতে পারবেন, বিক্রি করতে পারবেন বা রেখেও দিতে পারবেন। কিন্তু নিজে ব্যবহার করতে পারবেন না। আরও পড়ুন হীরার অলংকারের জাকাত দিতে হবে কি? পুরুষদের জন্য যে কোনো পরিমাণ স্বর্ণের অলংকার ব্যবহার করা নিষিদ্ধ। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত একদিন আল্লাহর রাসুল (সা.) এক সাহাবির হাতে স্বর্ণের আংটি দেখতে পেয়ে তা তার হাত থেকে খুলে ছুড়ে ফেলে দিলেন এবং বললেন, আপনাদের অনেকে জাহান্নামের জলন্ত অঙ্গার হাতে পরিধান করেন! (সহিহ মুসলিম: ২০৯০) আবু উমামা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্
প্রশ্ন: বিয়ের সময় জামাতাকে শ্বশুর-শাশুড়ির পক্ষ থেকে স্বর্ণের আংটি উপহার দেওয়া কি জায়েজ হবে?
উত্তর: ইসলামে পুরুষের জন্য স্বর্ণালঙ্কার ব্যবহার করা নিষিদ্ধ হলেও স্বর্ণালঙ্কারের মালিক হওয়া পুরুষের জন্য জায়েজ। তাই পুরুষকে স্বর্ণালঙ্কার উপহার হিসেবে দেওয়া জায়েজ, তার জন্য তা গ্রহণ করাও জায়েজ। সুতরাং বিয়ের সময় শ্বশুর-শাশুড়ির পক্ষ থেকে জামাতাকে স্বর্ণের আংটি উপহার দেওয়া এবং জামাতার জন্য ওই উপহার গ্রহণ জায়েজ।
উপহার পাওয়ার পর জামাতা ওই আংটি নিজের স্ত্রীকে বা অন্য কাউকে ব্যবহারের জন্য দিতে পারবেন, উপহার হিসেবে দিয়ে দিতে পারবেন, বিক্রি করতে পারবেন বা রেখেও দিতে পারবেন। কিন্তু নিজে ব্যবহার করতে পারবেন না।

হীরার অলংকারের জাকাত দিতে হবে কি?
পুরুষদের জন্য যে কোনো পরিমাণ স্বর্ণের অলংকার ব্যবহার করা নিষিদ্ধ। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত একদিন আল্লাহর রাসুল (সা.) এক সাহাবির হাতে স্বর্ণের আংটি দেখতে পেয়ে তা তার হাত থেকে খুলে ছুড়ে ফেলে দিলেন এবং বললেন, আপনাদের অনেকে জাহান্নামের জলন্ত অঙ্গার হাতে পরিধান করেন! (সহিহ মুসলিম: ২০৯০)
আবু উমামা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং আখেরাতে ইমান রাখে, সে যেন রেশমি কাপড় বা স্বর্ণ ব্যবহার না করে। (মুসনাদে আহমদ: ২২২৪৮)
তবে বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে পুরুষের জন্য দাঁত বা নাক সোনা দিয়ে বাধাই করা বা স্বর্ণের দাঁত বা নাক ব্যবহার করার অনুমতি রয়েছে। বর্ণিত আছে, সাহাবি আরফাজার নাক কাটা গেলে নবিজি (সা.) তাঁকে সোনার নাক বানাতে নির্দেশ দিয়েছিলেন। (মুসনাদে আহমদ: ১৮৫২৭)

যেভাবে আংটি পরিধান করতেন নবিজি (সা.)
ওএফএফ
What's Your Reaction?