জামায়াত এমপির ওপর হামলা, গ্রেপ্তার ৯

নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অবরুদ্ধ করে রাখার ঘটনায় মামলা হয়েছে। এ মামলার এজাহারনামীয় এক আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) মো. আল আমিন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার ও যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ বাবুসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫০ থেকে ৬০ জন। গ্রেপ্তাররা হলেন— এনায়েত উল্লাহ প্রান্ত, মো. মিজান মিয়া, মো. মিজানুর রহমান, মো. খাইরুল ইসলাম, ইমরান মিয়াদাদ এনায়েত, মাহফুজুল ইসলাম শরীফ, আবু তাহের, সুমন মিয়া এবং হুমায়ুন।  জানা যায়, গ্রেপ্তারদের বর্তমানে নেত্রকোনা মডেল থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠনো হবে। মামলার বিষয়ে উপজেলা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  পুলিশ জানায়, প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে পূর্বধলায় অতিরিক

জামায়াত এমপির ওপর হামলা, গ্রেপ্তার ৯

নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অবরুদ্ধ করে রাখার ঘটনায় মামলা হয়েছে। এ মামলার এজাহারনামীয় এক আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) মো. আল আমিন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার ও যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ বাবুসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫০ থেকে ৬০ জন।

গ্রেপ্তাররা হলেন— এনায়েত উল্লাহ প্রান্ত, মো. মিজান মিয়া, মো. মিজানুর রহমান, মো. খাইরুল ইসলাম, ইমরান মিয়াদাদ এনায়েত, মাহফুজুল ইসলাম শরীফ, আবু তাহের, সুমন মিয়া এবং হুমায়ুন। 

জানা যায়, গ্রেপ্তারদের বর্তমানে নেত্রকোনা মডেল থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠনো হবে।

মামলার বিষয়ে উপজেলা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

পুলিশ জানায়, প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে পূর্বধলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নেত্রকোনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে। এ ঘটনায় পুলিশ তৎপর রয়েছে। হামলার রহস্য উদঘাটনে জেলা পুলিশের অভিযান অব্যহত থাকবে।

এর আগে শুক্রবার মাগরিবের নামাজের সময় মেসার্স গিরিপথ পেট্রোল পাম্পে এমপি মোস্তফা মাসুমের ওপর অতর্কিত হামলা চালায় একদল উচ্ছৃঙ্খল লোক। এ সময় সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়। ঘটনার সময় সংসদ সদস্য পাম্প সংলগ্ন নামাজ ঘরে অবস্থান নিয়ে আত্মরক্ষা করেন। পরবর্তীতে উপজেলা প্রশাসন ও পুলিশ তাকে উদ্ধার করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow