জামালপুরে ট্রেন ও সড়ক অবরোধ
জামালপুরে ট্রেন ও সড়ক অবরোধ করেছে পৌর শহরের শেখেরভিটা এলাকাবাসী। জলাবদ্ধতা নিরসনের দাবিতে এ ঘটনা ঘটেছে। রোববার (০৩ মে) দুপুরে জামালপুর শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকায় অবরোধ করা হয়। অবরোধের কারণে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন ঘণ্টাব্যাপী আটকা পড়ে থাকে। একইসঙ্গে জামালপুর-মাদারগঞ্জ সড়কে চলাচল করা যানবাহন আটকা পড়ে। দুপুর সোয়া দুইটা থেকে সোয়া তিনটা পর্যন্ত ট্রেনসহ সড়কে শতশত গাড়ি আটকে পড়ে থাকে। জামালপুর পৌরসভার শেখের ভিটা এলাকার রবিন বলেন, প্রতি বছর বর্ষার সময় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। গত ১০/১২ দিন ধরে জলাবদ্ধতার কারণে তারা চরম দুর্ভোগে আছেন। এলাকায় ইতোমধ্যে চারজনকে সাপে কামড় দিয়েছে। সাফিন নামে এক অবরোধকারী বলেন, পৌর কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরেও কোনো পদক্ষেপ নেয়নি। প্রতি বর্ষায় এ ঘটনা ঘটে। জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান রেলপথ ও সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিলে ট্রেন ও সড়ক পথে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জামালপুরে ট্রেন ও সড়ক অবরোধ করেছে পৌর শহরের শেখেরভিটা এলাকাবাসী। জলাবদ্ধতা নিরসনের দাবিতে এ ঘটনা ঘটেছে।
রোববার (০৩ মে) দুপুরে জামালপুর শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকায় অবরোধ করা হয়। অবরোধের কারণে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন ঘণ্টাব্যাপী আটকা পড়ে থাকে। একইসঙ্গে জামালপুর-মাদারগঞ্জ সড়কে চলাচল করা যানবাহন আটকা পড়ে।
দুপুর সোয়া দুইটা থেকে সোয়া তিনটা পর্যন্ত ট্রেনসহ সড়কে শতশত গাড়ি আটকে পড়ে থাকে।
জামালপুর পৌরসভার শেখের ভিটা এলাকার রবিন বলেন, প্রতি বছর বর্ষার সময় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। গত ১০/১২ দিন ধরে জলাবদ্ধতার কারণে তারা চরম দুর্ভোগে আছেন। এলাকায় ইতোমধ্যে চারজনকে সাপে কামড় দিয়েছে।
সাফিন নামে এক অবরোধকারী বলেন, পৌর কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরেও কোনো পদক্ষেপ নেয়নি। প্রতি বর্ষায় এ ঘটনা ঘটে।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান রেলপথ ও সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিলে ট্রেন ও সড়ক পথে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
What's Your Reaction?