‘জামায়াতকে ডেপুটি স্পিকার পদের প্রস্তাব দিয়েছে বিএনপি’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ গ্রহণের জন্য প্রস্তাব দিয়েছে বিএনপি। সোমবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। তিনি আরও বলেন, সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ নেওয়ার জন্য বিএনপি প্রস্তাব দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিতে পারেন না; কেবলমাত্র নির্বাচিত সংসদ সদস্যরাই সেখানে অংশগ্রহণের অধিকার রাখেন। সংবিধান সংস্কার নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক পরিসরে মতামত প্রকাশ করা রাজনৈতিক অধিকার। তবে অসাংবিধানিক কোনো বিষয় জাতীয় সংসদে উত্থাপন করা যাবে না। তিনি আরও বলেন, গণভোটের রায় অনুসারে যদি সংবিধান সংস্কার পরিষদ করতে হয়, সেটি জাতীয় সংসদে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নিতে হবে এবং সে অনুযায়ী সংবিধান সংশোধনী আনতে হবে। সংশোধনী এনে সেটি সংবিধানে ধারণ করার পরেই, কোন প্রক্রিয়ায় সংবিধান স
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ গ্রহণের জন্য প্রস্তাব দিয়েছে বিএনপি।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন।
তিনি আরও বলেন, সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ নেওয়ার জন্য বিএনপি প্রস্তাব দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিতে পারেন না; কেবলমাত্র নির্বাচিত সংসদ সদস্যরাই সেখানে অংশগ্রহণের অধিকার রাখেন।
সংবিধান সংস্কার নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক পরিসরে মতামত প্রকাশ করা রাজনৈতিক অধিকার। তবে অসাংবিধানিক কোনো বিষয় জাতীয় সংসদে উত্থাপন করা যাবে না।
তিনি আরও বলেন, গণভোটের রায় অনুসারে যদি সংবিধান সংস্কার পরিষদ করতে হয়, সেটি জাতীয় সংসদে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নিতে হবে এবং সে অনুযায়ী সংবিধান সংশোধনী আনতে হবে। সংশোধনী এনে সেটি সংবিধানে ধারণ করার পরেই, কোন প্রক্রিয়ায় সংবিধান সংস্কার পরিষদ হতে পারে, সংবিধান সংস্কার পরিষদের শপথ কারা পড়াবেন, কীভাবে হতে পারে সে বিষয় চূড়ান্ত হতে পারে।
What's Your Reaction?