জামায়াতের ইফতারে যাওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী

জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে দাওয়াত দেওয়া হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই ইফতারের দাওয়াত প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন এবং যাওয়ার আশ্বাস দিয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সরাসরি দলীয় ইফতারের দাওয়াতপত্র পৌঁছে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। পরে প্রেস ব্রিফিংয়ে গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং ইফতারের দাওয়াত দিতে আমরা এসেছিলাম। তার সঙ্গে কুশল বিনিময় এবং পারস্পারিক আলোচনা হয়েছে। এ সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার কথা শুনে তিনি ফোনে তার সঙ্গেও কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের দাওয়াত কবুল করেছেন এবং যাবেন বলে আশ্বস্ত করেছেন। আমাদের আমির টেলিফোনে তাকে স্ত্রী ও সন্তান জায়মা রহমানসহ সপরিবারে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। আমরা উভয়কেই দাওয়াতপত্র দিয়েছি। গোলাম পরওয়ার বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রথম অফিসিয়াল সাক্ষাৎ ছিল এটি। দেশট

জামায়াতের ইফতারে যাওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী

জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে দাওয়াত দেওয়া হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই ইফতারের দাওয়াত প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন এবং যাওয়ার আশ্বাস দিয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সরাসরি দলীয় ইফতারের দাওয়াতপত্র পৌঁছে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

পরে প্রেস ব্রিফিংয়ে গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং ইফতারের দাওয়াত দিতে আমরা এসেছিলাম। তার সঙ্গে কুশল বিনিময় এবং পারস্পারিক আলোচনা হয়েছে। এ সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার কথা শুনে তিনি ফোনে তার সঙ্গেও কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের দাওয়াত কবুল করেছেন এবং যাবেন বলে আশ্বস্ত করেছেন। আমাদের আমির টেলিফোনে তাকে স্ত্রী ও সন্তান জায়মা রহমানসহ সপরিবারে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। আমরা উভয়কেই দাওয়াতপত্র দিয়েছি।

গোলাম পরওয়ার বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রথম অফিসিয়াল সাক্ষাৎ ছিল এটি। দেশটা যেন মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিচালিত হতে পারে, আমরা সেই আহ্বান জানিয়েছি। প্রধানমন্ত্রী সরকারের আকাঙক্ষার কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, নতুন দায়িত্ব পালন করতে গিয়ে নতুন পরিবেশের সঙ্গে পরিচিত হচ্ছেন, সেটা নিয়েও মতবিনিময় করলেন। তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, আগের ব্যাডপ্রাকটিসগুলো যাতে না থাকে, সরকারি দল ও বিরোধীদলের সমন্বয় ও সংহতি এবং রাজনীতিতে সব বিতর্কের জায়গা যেন পার্লামেন্ট হয়, রাজনীতিতে সহযোগিতা-বিতর্ক সংসদেই হোক, ময়দানের রাজনীতি-সেটাও নিয়মতান্ত্রিকভাবে, মূলত পার্লামেন্টারি ডেমোক্রেসির মূল আলোচনা, সে সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়েছে।

সাংবাদকিদের প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন হলে ডেপুটি স্পিকার, দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্টসহ আরও যেসব বিষয় আছে, তা বলা যাবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও প্রেস ব্রিফিংকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমও উপস্থিত ছিলেন।

এদিকে, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরএএস/কেএইচ/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow