জামায়াত আমিরকে বরণে মঞ্চ প্রস্তুত, লোকারণ্য জনসভাস্থল

নির্বাচনি জনসভায় প্রথমবারের মতো বরিশাল আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। জনসভায় যোগ দিতে সকাল থেকে দলে দলে আসছেন নেতাকর্মীরা। তাকে বরণ করতে ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আরসি কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান। তার আগমন ঘিরে উচ্ছ্বাস-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে নেতাকর্মীদের মাঝে। কাক ডাকা ভোর থেকে সভাস্থলে নেতাকর্মীদের সমাগমে মুখর হয়ে উঠছে জনসভাস্থল। বরিশাল-৪ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন জানান, হেলিকপ্টার যোগে পৌঁছে মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আরসি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। তিনি \'দাঁড়িপাল্লা\' প্রতীকের পক্ষে গণসংযোগও করবেন। এ জন্য জনসভা বাস্তবায়ন কমিটি গঠনসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরপর বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে পটুয়াখালীর বাউফলে দ্বিতীয় জনসভায় বক্তব্য দেবেন। জুমার নামাজের পর পিরোজপুর ও ঝালকাঠিতে জনসভায় অংশ নেবেন তিনি। মেহেন্দিগঞ্জ থ

জামায়াত আমিরকে বরণে মঞ্চ প্রস্তুত, লোকারণ্য জনসভাস্থল

নির্বাচনি জনসভায় প্রথমবারের মতো বরিশাল আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। জনসভায় যোগ দিতে সকাল থেকে দলে দলে আসছেন নেতাকর্মীরা। তাকে বরণ করতে ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আরসি কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান। তার আগমন ঘিরে উচ্ছ্বাস-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে নেতাকর্মীদের মাঝে। কাক ডাকা ভোর থেকে সভাস্থলে নেতাকর্মীদের সমাগমে মুখর হয়ে উঠছে জনসভাস্থল।

বরিশাল-৪ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন জানান, হেলিকপ্টার যোগে পৌঁছে মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আরসি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। তিনি 'দাঁড়িপাল্লা' প্রতীকের পক্ষে গণসংযোগও করবেন। এ জন্য জনসভা বাস্তবায়ন কমিটি গঠনসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জামায়াত আমিরকে বরণে মঞ্চ প্রস্তুত, লোকারণ্য জনসভাস্থল

এরপর বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে পটুয়াখালীর বাউফলে দ্বিতীয় জনসভায় বক্তব্য দেবেন। জুমার নামাজের পর পিরোজপুর ও ঝালকাঠিতে জনসভায় অংশ নেবেন তিনি।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, জনসমাবেশ ঘিরে আমরা নিরাপত্তা জোরদার করেছি। পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা প্রস্তুত রয়েছি।

শাওন খান/আরএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow