জামায়াত এমপির বাড়িতে হামলা-ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুলের বাড়িতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় শহরের কোর্ট মোড় থেকে নেতাকর্মীরা মিছিল বের করেন। পরে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এসময় হামলাকারীদের আটকের দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতৃবৃন্দ। মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্যের বাড়িতে হামলা হয়েছে। সকাল গড়িয়ে সন্ধ্যা হলেও জড়িতদের আটক করেনি প্রশাসন। বাড়ির সামনে হামলাকারীরা দিনভর অবস্থান করলেও আইনশৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নেয়নি। এসময় দ্রুত হামলাকারীদের আটকের দাবি জানান বক্তারা। তা না হলে বিভিন্ন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ার দেন তারা। আরও পড়ুন জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও, ভাঙচুরের অভিযোগ সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস ও প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস বক্তব্য রাখেন। এর আগে, মঙ্গলবার সকালে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় আল মাদরাসাতুল শারই
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুলের বাড়িতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় শহরের কোর্ট মোড় থেকে নেতাকর্মীরা মিছিল বের করেন। পরে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এসময় হামলাকারীদের আটকের দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতৃবৃন্দ।
মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্যের বাড়িতে হামলা হয়েছে। সকাল গড়িয়ে সন্ধ্যা হলেও জড়িতদের আটক করেনি প্রশাসন। বাড়ির সামনে হামলাকারীরা দিনভর অবস্থান করলেও আইনশৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নেয়নি। এসময় দ্রুত হামলাকারীদের আটকের দাবি জানান বক্তারা। তা না হলে বিভিন্ন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ার দেন তারা।
সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস ও প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস বক্তব্য রাখেন।
এর আগে, মঙ্গলবার সকালে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় আল মাদরাসাতুল শারইয়্যাহ’র শিশু ও এক অভিভাবককে মারধরের অভিযোগ উঠে এমপি গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে। পরে ক্ষুব্ধ অভিভাবক ও জনতা মাদ্রাসার পাশে অবস্থিত এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন। এসময় এমপির বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে তারা।
একপর্যায়ে যশোর নড়াইল মহাসড়কে অবস্থান নেন স্থানীয়রা। পরে এই ঘটনায় তদন্ত শেষে জড়িতদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিলে সড়ক থেকে সরে যান ক্ষুব্ধ জনতা।
এদিন সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এসময় তিনি দুই পক্ষের কথা শোনেন এবং ঘটনার স্ষ্ঠুু বিচারের আশ্বাস দেন।
মিলন রহমান/এসজেডএইচ/জেআইএম
What's Your Reaction?
