জামায়াত কখনো ক্ষমতায় গেলে লীগের থেকেও ফ্যাসিস্ট হবে
জামায়াতে ইসলামী কখনো ক্ষমতায় গেলে আওয়ামী লীগের চেয়েও ফ্যাসিস্ট হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খাঁন। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন। রাশেদ খাঁন লিখেছেন, ‘আমার লেখালেখির কারণে জামায়াত-শিবিবের নাকি খুব ক্ষতি হচ্ছে, এজন্য বিশাল অঙ্কের বিনিয়োগ করে তুরস্ক থেকে ১৬টার অধিক ভূয়া কপিরাইট ক্লেইম করে আমার আইডি ৮ দিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়! ৮ দিন পর আজকে আইডিতে পোস্ট করার সুযোগ পেলাম।’ ‘কিন্তু কপিরাইট ক্লেইমগুলো এখনো সলভ হয়নি। আমি মিডিয়ার কিছু ফটোকার্ড শেয়ার করেছিলাম। এজন্য কোনো মিডিয়ার পক্ষ থেকে কপিরাইট ক্লেইম করা হয়নি। বরং তুরস্ক বসে কপিরাইট ক্লেইম করেছে জামায়াত-শিবিরে নিয়োগকৃত লবিস্ট টিম।’ আরও পড়ুন রাশেদ খাঁন / জামায়াত-এনসিপির টাকা মানেই জান্নাতের টাকা! এই বিএনপি নেতা বলেন, ‘জামায়াত-শিবির ভিন্নমতে বিশ্বাস করে না। আমার আইডিতে ওদের সাইবার অ্যাটাক ও মা-বাপকে তুলে গালিগালাজই তার প্রমাণ। এরা নাকি আমাকে রাজনৈতিকভাবে হত্যা করতে চায়।’ রাশেদ খাঁন আরও লিখেছেন, ‘ওদের ভূয়া ও মিথ্যা ন্যারিটিভ ম
জামায়াতে ইসলামী কখনো ক্ষমতায় গেলে আওয়ামী লীগের চেয়েও ফ্যাসিস্ট হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খাঁন।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁন লিখেছেন, ‘আমার লেখালেখির কারণে জামায়াত-শিবিবের নাকি খুব ক্ষতি হচ্ছে, এজন্য বিশাল অঙ্কের বিনিয়োগ করে তুরস্ক থেকে ১৬টার অধিক ভূয়া কপিরাইট ক্লেইম করে আমার আইডি ৮ দিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়! ৮ দিন পর আজকে আইডিতে পোস্ট করার সুযোগ পেলাম।’
‘কিন্তু কপিরাইট ক্লেইমগুলো এখনো সলভ হয়নি। আমি মিডিয়ার কিছু ফটোকার্ড শেয়ার করেছিলাম। এজন্য কোনো মিডিয়ার পক্ষ থেকে কপিরাইট ক্লেইম করা হয়নি। বরং তুরস্ক বসে কপিরাইট ক্লেইম করেছে জামায়াত-শিবিরে নিয়োগকৃত লবিস্ট টিম।’
এই বিএনপি নেতা বলেন, ‘জামায়াত-শিবির ভিন্নমতে বিশ্বাস করে না। আমার আইডিতে ওদের সাইবার অ্যাটাক ও মা-বাপকে তুলে গালিগালাজই তার প্রমাণ। এরা নাকি আমাকে রাজনৈতিকভাবে হত্যা করতে চায়।’
রাশেদ খাঁন আরও লিখেছেন, ‘ওদের ভূয়া ও মিথ্যা ন্যারিটিভ মানুষের সামনে তুলে ধরাই হচ্ছে আমার বড় অপরাধ! এজন্য আমি বলি, জামায়াত কখনো ক্ষমতায় গেলে লীগের থেকেও ফ্যাসিস্ট হবে।’
তিনি বলেন, ‘এই ফ্যাসিস্ট রাজনৈতিক দল সম্পর্কে এখন থেকেই আমাদের সোচ্চার হতে হবে। নতুবা ওরা কখনো ক্ষমতায় গেলে কারও রক্ষা হবে না। ওরা ৭১ এ পরাজিত হওয়ার প্রতিশোধ কঠিনভাবেই নিবে বলে আমার ধারণা।’
ইএ
What's Your Reaction?
